ভাত খাওয়ার ভিডিও নিয়ে মামদানিকে কটাক্ষ করে বিপাকে মার্কিন আইনপ্রণেতা
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির একটি ভিডিও নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে নতুন করে জাতিগত সহনশীলতা ও রুচির প্রশ্নও সামনে এসেছে।
ঘটনার সূত্রপাত এক রিপাবলিকান কংগ্রেসম্যানের বিদ্রুপাত্মক মন্তব্য থেকে, যা পরে সামাজিক মাধ্যমে উল্টো প্রতিক্রিয়ায় মুখে পড়েছে।
মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ‘গিল’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায়- জোহরান মামদানি নিজের হাতে ভাত খাচ্ছে।
সেই ভিডিওর ক্যাপশনে ‘গিল’ লিখে, “আমেরিকার সভ্য মানুষ এভাবে খায় না। যদি তুমি পশ্চিমা রীতিনীতি মেনে না চলতে চাও, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যাও। ” এই মন্তব্য দ্রুত ভাইরাল হয় এবং গিলের বিরুদ্ধে বর্ণবাদ ও সাংস্কৃতিক অবমাননার অভিযোগে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার উত্তাপে অনেক ব্যবহারকারী গিলের ব্যক্তিগত জীবন ঘেঁটে তার স্ত্রী ও শ্বশুরের ছবি সামনে আনে।
নেটিজেনরা গিলের শ্বশুর দীনেশ ডি'সুজার হাত দিয়ে খাওয়ার ছবি পোস্ট করে তার মন্তব্যকে ‘দ্বিচারিতা’ বলে কটাক্ষ করে। একজন ব্যবহারকারী লিখে, “আমেরিকা থেকে আসা সভ্য ব্যক্তিকে স্বাগত জানাই, আপনার শ্বশুরও তো হাত দিয়ে খাচ্ছে!” আরেকজন প্রশ্ন ছুঁড়ে দেয়-“আপনি কি ফর্ক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খান? তাহলে তো আপনাকেই ফেরত পাঠানো উচিত!”
গিলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আরও অনেকে তার বার্গার ও পিৎজা খাওয়ার ছবিও পোস্ট করে লেখে, “পশ্চিমা রীতির মানদ- কি শুধু অন্যদের ক্ষেত্রেই প্রযোজ্য?”
পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- মামদানি কোনো ভুল না করেও কেবল তার খাদ্যাভ্যাসের কারণে বিদ্রুপের শিকার হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের মত বহুসাংস্কৃতিক সমাজে একটি দুঃখজনক বার্তা দেয়। পাশাপাশি, এই বিতর্ক উঠে এসেছে এমন সময়ে, যখন দেশটিতে অভিবাসন, জাতিগত পরিচয় ও সামাজিক সহনশীলতা নিয়ে আলোচনাগুলো বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। তথ্যসূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)