‘ব্রহ্মপুত্র নদের উপর চীনের তৈরি বাঁধ বোমার চেয়ে কোনও অংশে কম নয়’
নিজস্ব প্রতিবেদক:
ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চীন। সেই বাঁধটা বোমার চেয়ে কোনও অংশে কম নয়। এমনটাই জানালো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খা-ু।
তার মতে, এই বাঁধ অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সংবাদ সংস্থা পিটিআই-এর সাথে একটি সাক্ষাৎকারে পেমা বলেছে, ‘ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প (ব্রহ্মপুত্র নদের তিব্বতি নাম) একটি গুরুতর উদ্বেগের বিষয়। কারণ চীন আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ না হওয়ায় সে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্য নাও হতে পারে। সমস্যা হলো চীনকে বিশ্বাস করা যায় না। তারা কী করতে পারে কেউ জানে না।
পেমা আরো বলেছে, সামরিক আগ্রাসনের কথা বাদ দিলাম। আমার মনে হয় এই বাঁধের প্রকল্প কোনও সামরিক আগ্রাসনের চেয়েও ঢের বেশি উদ্বেগজনক। এই বাঁধের ফলে আমাদের অস্তিত্ব সংকট পর্যন্ত হতে পারে। এই বাঁধকে ‘পানি বোমা’ হিসেবেও ব্যবহার করতে পারে চীন।
মুখ্যমন্ত্রী মনে করেছে, চীন যদি আন্তর্জাতিক পানিবন্টন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হতো তবে এই প্রকল্পটি আশীর্বাদ হতে পারত। কারণ এটি অরুণাচল প্রদেশ, আসাম এবং বাংলাদেশের গ্রীষ্মকালীন বন্যা রোধ করতে পারত। কিন্তু চীন স্বাক্ষরকারী নয় এবং এটিই সমস্যা... বাঁধটি নির্মাণ করার পর তারা যদি হঠাৎ পানি ছেড়ে দেয়, আমাদের পুরো সিয়াং বেল্ট ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে, আদি উপজাতি এবং অনুরূপ গোষ্ঠীগুলো... তাদের সমস্ত সম্পত্তি, জমি ধ্বংস হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেছে, দীর্ঘমেয়াদে বাঁধটি সম্পন্ন হলে আমাদের অংশে সিয়াং এবং ব্রহ্মপুত্র শুকিয়ে যেতে পারে। ভারত সরকার যদি পরিকল্পনা অনুসারে তার প্রকল্পটি সম্পূর্ণ করতে পারে তবে এটি নিজস্ব বাঁধের পানির চাহিদা মেটাতে সক্ষম হবে।
২০২১ সালে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং সীমান্ত অঞ্চলে সফরের পর ইয়ারলুং সাংপো বাঁধ প্রকল্প ঘোষণা করা হয়েছিল। চীন ২০২৪ সালে পাঁচ বছরের জন্য ১৩৭ বিলিয়ন ডলারের এই প্রকল্প অনুমোদন করেছে বলে জানা গেছে, যা ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্বের বৃহত্তম পানিবিদ্যুৎ বাঁধে পরিণত হয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।