ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সমন্বিতভাবে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা কী হতে পারে, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা সিটিসহ সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণ অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে এসব কথা বলেন তিনি।
শওকত আরা আক্তার কার্যযপ্রণালীবিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নেটিশে কার্বন নিঃসরণ কমাতে দেশের সব গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করার প্রস্তাব দেন।
শওকত আরা আক্তার সংসদে প্রশ্ন রাখেন, ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হলো- ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজি-বাইক কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ। ব্যাটারি চালিত রিকশায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী-চালক উভয়ই স্বাচ্ছন্দ বোধ করেন। আর এসব রিকশায় কার্বন নিস্বঃরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক। কিন্তু মাত্রাতিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র জানজট ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনও ধরনের লাইসেন্স প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার জানতে চান এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনও একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনও ব্যবস্থা আছে কিনা?
জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হলো ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি করপোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে। যোগাযোগ মন্ত্রালয় এটা নিয়ন্ত্রণ করে না। তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতোমধ্যে সমন্বিতভাবে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কী হতে পারে কীভাবে করা যেতে পারে, সেটা পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












