ব্যাংক এমডিদের কাজের মূল্যায়ন হবে ১০০ নম্বরে
দেশে পরিচালিত তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়-দায়িত্ব ও কর্মমূল্যায়নে একটি অভিন্ন নির্দেশক বা ‘কেপিআই ফ্রেমওয়ার্ক’ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রোববার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটরস’ (কেপিআই) নামক এই কাঠামো জারি করেছে এবং দেশের সব তফসিলি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানদের নতুন এই নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।
নীতিমালায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী এমডি বা সিইও নিয়োগ ও পুনঃনিয়োগের ক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধার এবং আর্থিক উন্নতির লক্ষ্যমাত্রা নিয়োগ চুক্তিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এই মূল্যায়নে স্বচ্ছতা ও ধারাবাহিকতা আনতে ১০০ নম্বরের (ওয়েটেজ) পাঁচটি মূল নির্দেশকের ভিত্তিতে নতুন ফ্রেমওয়ার্ক নির্ধারণ করা হয়েছে।
সেগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও, এলসিআর, এনএসএফআর ও এডিআর ইত্যাদির ওপর ভিত্তি করে আর্থিক সামর্থ্য মূল্যায়ন করা; খেলাপি ঋণের হার কমানো, শীর্ষ ২০ ঋণগ্রহীতার একক কেন্দ্রীভূত ঋণ কমানো এবং খেলাপি ও অবলোপনকৃত ঋণ উদ্ধারের অগ্রগতি যাচাই করা; প্রফিটেবিলিটি লেন্স বা রিটার্ন অন অ্যাসেটস, রিটার্ন অন ইকুইটি এবং ব্যাংকের পরিচালন দক্ষতার মূল্যায়ন; গভর্নেন্স ও ইন্টারনাল কন্ট্রোল লেন্স (২৫% ওয়েটেজ) বা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন পরিপালন ও আইসিটি নিরাপত্তা ঝুঁকি হ্রাসকে গুরুত্ব দেয়া এবং ডিজিটাল সেবার প্রসার, সিএমএসএমই, কৃষি ও গ্রিন ফাইন্যান্স ঋণ বিতরণ এবং গ্রাহক সেবার মান মূল্যায়ন।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, প্রতিটি নির্দেশকের নির্ধারিত লক্ষ্যের অন্তত ৫০ শতাংশ অর্জন করলে তবেই এমডি বা সিইও সংশ্লিষ্ট নির্দেশকে আনুপাতিক নম্বর পাবেন।
৫০ শতাংশের কম অর্জন করলে ওই কেপিআই-তে শূন্য নম্বর দেয়া হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ৬টি কেপিআই, যেমন: এডিআর, মোট খেলাপি ঋণ, নিট খেলাপি ঋণ, শীর্ষ ঋণগ্রহীতার কেন্দ্রীভূতকরণ, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় এবং সিএমএসএমই ও কৃষি ঋণ প্রসারে ৫০ শতাংশের কম সাফল্য পেলে অর্জিত মোট নম্বর থেকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আনুপাতিক নম্বর কেটে নেয়া হবে।
মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনুযায়ী তিন ভাগে এমডিদের কাজের মান নির্ধারণ করা হবে, ৭৫ বা তার বেশি পেলে ‘অ্যাভাব এভারেজ’ (স্ট্যান্ডার্ড মান), ৬৫ থেকে ৭৫ এর নিচে ‘এভারেজ’ এবং ৬৫ এর কম পেলে ‘বিলো এভারেজ’ বা নিম্নমানের কর্মদক্ষতা হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিগত ত্রৈমাসিক পারফরম্যান্সকে বেসলাইন ধরে পরবর্তী ৩ বছরের জন্য অথবা এমডির বর্তমান মেয়াদের জন্য প্রতি ৬ মাস পরপর রোলিং ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। বর্তমানে কর্মরত এমডিদের জন্য প্রথম মূল্যায়ন সময়সীমা হবে ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত। ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এই ফ্রেমওয়ার্ক ও মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি-২ বিভাগে জমা দিতে হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ওই প্রতিবেদন পর্যালোচনা করে এমডিদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












