ব্যভিচারের দায়ে আফগানিস্তানে ১১ জনকে জনসম্মুখে বেত্রাঘাত
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নৈতিক স্থলন আর ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানের বাদাখশান প্রদেশে দুই নারীসহ ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত দেশটির সুপ্রিম কোর্টের আদেশে বাদাখশানের ফাইজাবাদ শহরের একটি খেলার মাঠে জনসম্মুখে তাদের বেত্রাঘাত করা হয় বলে আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে।
দেশটির সরকারের বিবৃতির বরাত দিয়ে খামা প্রেস বলছে, বাদাখশানের উত্তরাঞ্চলীয় শহর ফাইজাবাদে নৈতিক অপরাধ ও ব্যভিচারের দায়ে ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান প্রশাসন। মাঠে অভিযুক্তদের বেত্রাঘাতের সাজা দেখতে শত শত মানুষ জড়ো হন। তালেবান কর্তৃপক্ষ, স্থানীয় শিক্ষাবিদ ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে ওই ১১ জনকে বেত্রাঘাত করা হয়।
এর আগে, তালেবানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দক্ষিণ হেলমান্দ প্রদেশের গ্রিশক জেলায়ও ১৬ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় বলে খামা প্রেস জানিয়েছে।
দেশটির এই সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিভিন্ন অপরাধের দায়ে অন্তত ২৫০ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)