ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্র্বতী সরকার -এ কে আজাদ
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিরাপত্তাহীনতা, মামলা-হামলা, উচ্চ সুদের হার, ডলারের উচ্চমূল্য, জ্বালানি সংকট, অতিমাত্রায় ইউটিলিটির খরচসহ নানান সংকটে এখন নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যবসা-শিল্প খাত। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্র্বতী সরকার। দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী-উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হামীম গ্রুপ।
এই গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআিইয়েরও সাবেক প্রেসিডেন্ট।
ওয়ান-ইলেভেনের সময় এই ব্যবসায়ীর কাছ থেকেও জোর করে টাকা নিয়ে নেওয়া হয়। ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিনিয়োগ তো হচ্ছে না।
নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এখন যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তার জন্য আসলে এই সরকার নয়; বরং অতীতের সরকারগুলোই দায়ী। কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে।’
তিনি বলেন, ‘ডলারসহ নানান সংকটে সব দিকে কেবলই শূন্যতা।
এ অবস্থার মধ্যে ব্যবসায়ীদের সাফার করতে হচ্ছে। বহুমুখী সমস্যা দেখা দিচ্ছে। সুদের হার ৯ থেকে বেড়ে ১৪ থেকে সাড়ে ১৪ শতাংশ হয়েছে। এ ছাড়া এই সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না। এটা আরেকটা সমস্যা।
পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলে এমনটি হতো না। আগের রাজনৈতিক সরকারগুলো তাই করত। কিন্তু অন্তর্র্বতী সরকার ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)