বৈষম্যবিরোধীদের নতুন দল নিয়ে শক্ত অবস্থানে বিএনপি
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সংস্কার ও ভোট নিয়ে অন্তর্র্বতী সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন চলছে আগে থেকেই। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষে জড়াল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার আগে এই সংঘর্ষে দুই পক্ষে উত্তেজনার আভাস মিলছে। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, সরকারে বসে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না।
ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন নিয়ে অস্বস্তি আছে বিএনপিতে। দলীয় সূত্র বলছে, নতুন দল গঠনের পেছনে অন্য উদ্দেশ্য দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের মতে, সংস্কার নিয়েই নির্বাচন বিলম্বের প্রক্রিয়া চলছে- এই সন্দেহ আগে থেকেই ছিল। এর মাঝে নতুন দল গঠন নিয়ে তোড়জোড় দেখে সেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তাই এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
গতকাল রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে নতুন দল গঠন নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কি না, এখন সেই প্রশ্ন উঠেছে। নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না।’
একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্রসংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন, স্বাগত জানাব। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। সেটা কখনোই মেনে নেওয়া হবে না।’
যদিও ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন নিয়ে বিএনপির চিন্তাকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক শক্তিকে এমন উদ্যোগে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই।
বিশ্লেষকেরা বলছেন, নতুন দল গঠনকে কেন্দ্র করেই দেশের রাজনীতিতে দুটি পক্ষ সাংঘর্ষিক অবস্থানে রয়েছে, কুয়েটের ঘটনা তারই ধারাবাহিকতা। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি সুখকর হবে না বলে তাদের ধারণা। এদিকে দুটি পক্ষের সাংঘর্ষিক অবস্থান দৃশ্যমান হলেও এতে আরও পক্ষ জড়িত আছে বলেও অভিমত দিয়েছেন তাদের কেউ কেউ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












