বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে ভাড়া
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে সাড়ে ৮ শতাংশ ফুয়েল সারচার্জ আরোপ করেছে চট্টগ্রাম বন্দরের বেসরকারি কনটেইনার ডিপোর মালিকদের সংগঠন-বিকডা।
গত ১৯ এপ্রিল রাত থেকে এ চার্জ কার্যকর হলেও সোমবার সকালে স্টেকহোল্ডারদের কাছে চিঠি পাঠিয়ে রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে নতুন নির্ধারিত মাশুল কার্যকরের কথা জানানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বর্ধিত অংশ হিসেবে কাজ করে ১৯টি বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক কর্তৃপক্ষ। রফতানি পণ্যের শতভাগ আর ৬৪ ক্যাটাগরির আমদানি পণ্য হ্যান্ডলিং করা হয় এসব অফডকে। বছরে গড়ে তিন লাখ আমদানি এবং সাড়ে সাত লাখ রফতানি কনটেইনার হ্যান্ডলিং করা হয় ১৯টি বেসরকারি কনটেইনার ডিপোতে।
মঙ্গলবার ডিপো মালিকদের সংগঠনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, ‘অফডক পরিচালনায় যেসব মেশিনারিজ চলে, তার সবগুলোই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। ডিপো থেকে বন্দরে কনটেইনার জাহাজিকরণ করা হয় লরি দিয়ে। সেগুলোও ডিজেলে চলে। বিশেষ করে, কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার (লরি, লং ভেহিক্যাল) থেকে আইসিডির হ্যান্ডলিং যন্ত্রপাতি সবই ডিজেলনির্ভর। সরকার ডিজেলের মূল্য ১৫ শতাংশ (লিটার প্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা) বাড়ানোর কারণে আইসিডির ডিজেল-নির্ভর খাতগুলোতে সারচার্জ হিসেবে সাড়ে ৮ শতাংশ আরোপ করা হয়েছে। তেলের দাম কমলে আবার এ সারচার্জ কমানো হবে।’
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘বেসরকারি কনটেইনার ডিপোগুলো বন্দরের একটি বর্ধিত অংশ। এনবিআরের নিয়ম আর বন্দর আইনেই এটি পরিচালিত হয়। এখানে এক পয়সা ভাড়া বাড়াতে হলেও বেশকিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু অফডক কর্তৃপক্ষ সাড়ে ৮ শতাংশ সারচার্জ বাড়ানোর ক্ষেত্রে কোনও নিয়ম মানেনি। অন্ততপক্ষে ডিপো ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় যৌক্তিকভাবে সারচার্জ বাড়ালে বিষয়টি ভালো হতো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)