বেসরকারি ঋণে ২০ বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি, অর্থনীতিতে বিপদ সংকেত
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চলতি বছরের মার্চে নেমে এসেছে মাত্র ৪.৭২ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনি¤œ। একসময় দুই অঙ্কের ঘরে থাকা এই প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে কমতে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে অর্থনীতির স্বাভাবিক গতি নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি পরিসংখ্যানগত পতন নয়, বরং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ প্রবাহে একটি গভীর সংকেত।
জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমবে এবং বেসরকারি বিনিয়োগে গতি ফিরবে-এমন একটি প্রত্যাশা ব্যবসায়ী মহলে তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নির্বাচনের পরও ঋণের চাহিদা বাড়েনি। বরং নতুন বিনিয়োগের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই স্থগিত হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহার, বৈশি^ক অস্থিরতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ মিলিয়ে বিনিয়োগ পরিবেশ এখনও অনুকূল নয়।
বিশ^ অর্থনীতিতে চলমান অস্থিরতা-বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং জ্বালানি বাজারের ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।
অর্থনীতিবিদদের একটি অংশ মনে করে, আন্তর্জাতিক জ্বালানি ও কাঁচামালের দামের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়িয়েছে। ফলে নতুন শিল্প স্থাপন বা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ কমেছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, “অস্থির বৈশি^ক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে কেউই বড় বিনিয়োগে যেতে চাইছে না।”
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ সুদহারকে দেখছেন অর্থনীতিবিদরা। বর্তমানে ব্যাংকঋণের গড় সুদহার প্রায় ১২ শতাংশের কাছাকাছি, যা বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে কাজ করছে।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, “সুদের উচ্চ হার শুধু নতুন ঋণকেই নয়, বিদ্যমান ব্যবসার খরচও বাড়িয়ে দিয়েছে। ফলে উদ্যোক্তারা নতুন ঝুঁকি নিতে চাইছেন না।”
অপরদিকে ব্যাংকগুলোও তুলনামূলক নিরাপদ খাতে-বিশেষ করে সরকারি বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণ সরবরাহ আরও সীমিত হয়ে পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংকগুলোর ঝুঁকি গ্রহণের সক্ষমতা কমিয়ে দিয়েছে। অনেক ব্যাংক এখন নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে অর্থনীতি এক ধরনের দ্বিমুখী সংকটে রয়েছে-একদিকে উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের চাহিদা কম, অপরদিকে ব্যাংকগুলোর ঋণ সরবরাহ সক্ষমতাও সীমিত।
এই অবস্থাকে অনেক অর্থনীতিবিদ “নি¤œ-ভারসাম্যের ফাঁদ” হিসেবে বর্ণনা করছেন, যেখানে বিনিয়োগ না বাড়ায় উৎপাদন স্থবির হচ্ছে, আর উৎপাদন স্থবির থাকায় নতুন ঋণের প্রয়োজনও কমে যাচ্ছে।
অর্থনীতিবিদদের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো, ব্যাংকিং খাতে সরকারি ঋণের চাপ বৃদ্ধি। সরকারি ঋণ বেশি নিরাপদ হওয়ায় ব্যাংকগুলো সেই খাতে বেশি ঝুঁকছে, ফলে বেসরকারি খাত তুলনামূলকভাবে বঞ্চিত হচ্ছে। ফলে বিনিয়োগ প্রবাহ কমে গিয়ে সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি হারাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












