পেঁয়াজ নিয়ে অস্থিরতা:
বেশি দামের আশায় অপরিপক্ব পেঁয়াজ তুলছেন কৃষক
কমতে পারে দাম, চীন-পাকিস্তান থেকে এল ২২৬ টন পেঁয়াজ, ক্রেতা নেই, পেঁয়াজে পচন: আড়তদারদের মাথায় হাত
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বাজারে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ দাম হওয়ায় অনেক কৃষক সময়ের চেয়ে আগে পেঁয়াজ উঠিয়ে বাজারে বিক্রি করছেন। এতে কৃষক ভালো মূল্যে পেলেও উৎপাদন কমে যাচ্ছে। সুতরাং পেঁয়াজের লক্ষ্যমাত্রা কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কৃষক ইউসুফ খাঁ বলেন, প্রতি বছর পেঁয়াজ-রসুনে লোকসান হয়। এবার বাজারে বেশি দাম হওয়ায় আমরা পেঁয়াজ ওঠাতে শুরু করেছি। কারণ, পরে যদি দাম কমে যায়।
পেঁয়াজ অসময়ে ওঠালে উৎপাদন কমে যাবে এমন প্রশ্নে এই কৃষক বলেন, আমরা একটি সম্মানজনক দাম পাবো এই নিশ্চয়তা কে দেবে? পেঁয়াজের সঠিক দামের নিশ্চয়তা পেলে অসময়ে উঠাতাম না। যে কারণে বাজারে বেশি দাম থাকায় অতিরিক্ত লাভের আশায় আমরা কমপক্ষে ১৫ দিন আগেই পেঁয়াজ ওঠাতে শুরু করেছি। আশা করি এবার পেঁয়াজে আমরা কিছুটা লাভবান হবো।
চীন-পাকিস্তান থেকে এল ২২৬ টন পেঁয়াজ:
চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দুই দিনে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চীন ও পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হয়েছে। গত রবিবার (১০ ডিসেম্বর) ও সোমবার (১১ ডিসেম্বর) এসব পেঁয়াজ খালাসের জন্য ছাড়পত্র দিয়েছে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। এখন আমদানিকারকরা যেকোনো পেঁয়াজ খালাস নিতে পারবেন।
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সমুদ্র বন্দর থেকে কোনো দেশ থেকে উদ্ভিদজাত কোনো পণ্য এলে আমাদের কাছ থেকে ছাড়পত্র পেতে আবেদন করতে হয়। আমরা রোগবালাই ও ক্ষতিকারক কিছু আছে কি না যাচাই-বাছাই করে ছাড়পত্র দিয়ে থাকে। রোববার চীন থেকে আনা ১৬৮ টন এবং সোমবার পাকিস্তান থেকে আনা ৫৮ টন পেঁয়াজ খালাসের জন্য ছাড় দেওয়া হয়েছে।
ক্রেতা নেই, পেঁয়াজে পচন: আড়তদারদের মাথায় হাত:
তিনদিন গড়াতেই দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের ক্রেতা নেই। বাড়তি দাম হেঁকে অস্বস্তিতে আড়তদাররা। কোনো কোনো আড়তে আমদানি করা চায়না পেঁয়াজ পচতে শুরু করেছে।
মধ্যম চাক্তাইয়ের পেঁয়াজ-রসুনের আড়তদার ব্যবসায়ী মেসার্স বশর অ্যান্ড সন্স’র স্বত্বাধিকারী আবুল বশর বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য। একেক সময় একেক সিদ্ধান্তের কারণে পেঁয়াজ ব্যবসায়ীদের লোকসানের মধ্যে পড়তে হয়। মূলত ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে ভোক্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এতে ভোক্তারা বেশি পরিমাণে পেঁয়াজ কেনায় হঠাৎ করে দাম বেড়েছে। এখানে ব্যবসায়ীদের কোনো কারসাজি নেই।
খাতুনগঞ্জের মেসার্স এ এইচ ট্রেডার্সের ম্যানেজার ইয়াসির আরাফাত বলেন, ভারত রপ্তানি বন্ধ করায় সারাদেশের মতো খাতুনগঞ্জেও পেঁয়াজের দাম বেড়েছে। এখন প্রশাসনের অভিযানের কারণে এখানকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক রয়েছে। তাছাড়া ও (সোমবার) বর্ডারে (স্থলবন্দর) ভারতীয় পেঁয়াজ ১৯০ টাকায় বিক্রি হয়েছে। খাতুনগঞ্জে এ পেঁয়াজ আনতে প্রতি কেজিতে ৫ টাকা, করে খরচ হয়। ১৯৫ টাকা, কেনা পড়লে দুইশ টাকায়ও তো এখানে বিক্রি করা যাচ্ছে না। এজন্য খাতুনগঞ্জে পেঁয়াজ নেই বললেই চলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












