বেশাক আল আরাবী
-মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কবিতা
আসেন সাইয়্যিদুনা
আশিক তাই দিওয়ানা -ইশকে ফানা
খুশি প্রকাশের ভাষা অজানা।
সারা জাহানে আলোকি সাজ সাজ
সাত আসমানে শাহী কারুকাজ
সকল জবানে আজ
ছন্দে ছন্দে রেওয়াজ -পাক ছানা
খুশি প্রকাশের ভাষা অজানা।
কোন দিগন্তে হাসেন রাঙ্গা রবি
এ যেন হাসনাইন প্রতিচ্ছবি
বেশাক আল আরাবী
নকশায়ে হাবীবী -নূর নিশানা
খুশি প্রকাশের ভাষা অজানা।
শাহানশাহ শাহযাদা সেরা সুলতান
ধরণীর বুকে আহলান ওয়া সাহলান
আপনি মোদের ঈমান
মহান মুর্শিদ ফরমান -এই ঘোষণা
খুশি প্রকাশের ভাষা অজানা।
কত রজনী এসেও চলে যায়
ঘুমন্ত গাফিল থাকেনা সিজদায়
তবু এই কাছীদায়
এঁকেছি মোর সিনায় -আলপনা
খুশি প্রকাশের ভাষা অজানা।
করজোড়ে করি আরজি পরম
নিছবতে রাখুন জনম জনম
ইয়া মালিকে আ’যম
আপনায় চাহি অধম -আর কিছুনা
খুশি প্রকাশের ভাষা অজানা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিছবতি শিখা
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরাবী ছাকি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদানী হিলাল
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুন রাঙা কুরবানীর ঈদ!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তিমকাল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহযাদা পানে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হায়রে নিয়তি
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৃষ্টি জগতের মূল
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিষ্টি হাসির সৃষ্টিকারী
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












