বেপর্দা হলে কি করে সংসারে সুখ থাকবে?
বেপর্দার কারণে আজ সমাজে নানা অপরাধ সৃষ্টি হচ্ছে। মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি নছীহত মুবারক করে থাকেন এই বলে যে, শুধু বেপর্দার কারণে সমাজের বেশিরভাগগ অপরাধ সংঘটিত হয়। শুধু পর্দা করেই মহিলারা সমাজকে এই বেশিরভাগ অপরাধ থেকে রক্ষা করতে পারে।
বেপর্দার রহস্যটা কী সকলের জানা দরকার। মহিলারা তাদের রূপ পরপুরুষকে দেখাতে পছন্দ করে আর পুরুষ এই রূপে মুগ্ধ হয়ে থাকে! নাউযুবিল্লাহ!
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ তৈরি করে রেখেছেন- এই ঘোষণা দেন। এটা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সৃষ্টি কৌশল। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই এর রহস্য ভালো জানেন। আর মহিলাদের রয়েছে রূপ প্রদর্শনের প্রবৃত্তি। এই কারণে পুরুষ- মহিলাদের কাছে পাবে আনন্দ ও সুখ। আর মহিলারা তাদের রূপ দিয়ে মুগ্ধ করে রাখবে পুরুষকে- এটাই নিয়ম। এটাই বিবাহিত মহিলা-পুরুষের বেলায় বৈধ প্রক্রিয়া। নিয়ম বহির্ভূত কোনো মহিলা যখন তার রূপ দিয়ে কোনো পরপুরুষকে আকৃষ্ট করে এবং কোনো পুরুষ যদি সেই সম্মহনীতে আটকা পড়ে তবেই বিপদ। বৈধ সম্পর্ককে আনন্দদায়ক করার উদ্দেশ্যে যে নিয়ম ও তরীকা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি দান করেছেন তা অবৈধ পথে ব্যবহার গুনাহের কাজ এবং এজন্য মহিলা-পুরুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আর পর্দার প্রয়োজন হয়েছে।
একজন নারীর দায়িত্ব তার সৌন্দর্য ও সবকিছু স্বামীর জন্য রক্ষা করা। নারীর জন্য পর্দা করা ফরয। পুরুষ গৃহের বাহিরে গিয়ে অর্থ উপার্জন করবে সংসারের সকলের জন্য। এটা পুরুষের জন্য ফরয। ঘরের মানুষ ঘরে থাকবে আর পুরুষ রুজির জন্য বাইরে যাবে।
-মুহম্মদ আনোয়ার হুসাইন খান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।