বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার সুকুক বন্ডের মেয়াদ শেষের পথে, বিপাকে আইসিবি
আগামী মাসে বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি ইসলামিক বিনিয়োগ বন্ড গ্রিন সুকুকের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মেয়াদ প্রায় ফুরিয়ে আসায় বন্ডটির বকেয়া ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি।
সরকারি-বেসরকারি মিলিয়ে ২২টি ব্যাংক ও তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের এই বন্ডে বিনিয়োগ রয়েছে। ফলে সময়মতো অর্থ পরিশোধের এই সংকট শেষপর্যন্ত খেলাপিতে রূপ নিলে পুরো আর্থিক খাতে খেলাপি বিনিয়োগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো। ২০২১ সালে দেশের বেসরকারি খাতের প্রথম শরিয়াহভিত্তিক বন্ড গ্রিন সুকুক ছেড়ে পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।
এ তহবিলের মধ্যে প্রায় ২০০ কোটি টাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করা হয়েছে। ফলে বকেয়া রয়েছে আরও ২ হাজার ৮০০ কোটি টাকা। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সুকুকধারীদের এই বাকি অর্থ পরিশোধ করার কথা রয়েছে।
বর্তমানে বন্ডটির ট্রাস্টি হিসেবে আইসিবি তিনটি জটিল চ্যালেঞ্জের মুখে পড়েছে।
মেয়াদ শেষের নির্ধারিত তারিখের মধ্যে পুরো বিনিয়োগের অর্থ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবার বেক্সিমকোকে খেলাপি ঘোষণা করার মতো আইনি ভিত্তিও আইসিবির হাতে নেই। কারণ বেক্সিমকোর সৌরবিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার প্রজেক্ট থেকে আসা অর্থ প্রবাহ দিয়ে এখনো নিয়মিত মুনাফা পরিশোধ করা হচ্ছে।
২০২৩ সালে উৎপাদনে যাওয়ার পর থেকে এই সৌরবিদ্যুৎ প্রকল্প সরকারের কাছে নবায়নযোগ্য বিদ্যুৎ বিক্রি করে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সুদ হিসেবে দেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা।
আনুষ্ঠানিকভাবে খেলাপি ঘোষণা করা ছাড়া ডিসেম্বরের মেয়াদপূর্তির আগে অর্থ পুনরুদ্ধারে জামানত হিসেবে রাখা সম্পদ বিক্রিসহ কোনো ধরনের আদায় প্রক্রিয়া শুরু করার আইনি সুযোগ আইসিবির নেই।
ঘনীভূত এই সংকটের মধ্যে গত ১১ অক্টোবর পরিস্থিতি মূল্যায়ন ও কর্মপরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে স্পেশাল পারপাস ভেহিকল-এর (এসপিভি) পরিচালনা পর্ষদ। বেক্সিমকো সুকুক পরিচালনা ও তদারকির জন্য আইসিবির অধীনে এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছিল। বন্ডের মেয়াদপূর্তির সময় একেবারে ঘনিয়ে আসায় পর্ষদ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছে।
ওই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পর্ষদ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। সেগুলো হলো: মূল ও কৌশলগত বিনিয়োগকারীদের প্রস্তাব মূল্যায়ন করা, সম্পদ বিক্রি ও পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্সিং) বিকল্পগুলো খতিয়ে দেখা এবং আইনি জটিলতা নিরসন করে বন্ড পুনর্গঠনের সুবিধার্থে সংশ্লিষ্ট নথিপত্র সংশোধন করা।
নাম না প্রকাশের শর্তে পরিচালনা পর্ষদের একজন সদস্যও স্বীকার করেছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
খেলাপি হওয়া ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে গত জুনে সুকুকটির মেয়াদ ছয় বছর বাড়ানোর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল ট্রাস্টি আইসিবি।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখনো ওই আবেদনের জবাব দেয়নি। নিয়ন্ত্রক সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের ওই কমিটির আনুষ্ঠানিক অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে বলেছে আইসিবিকে।
পরিচালনা পর্ষদের ওই সদস্য , 'আমরা সম্ভাব্য সব ধরনের সমাধান নিয়ে আলোচনা করেছি। দেশের সবচেয়ে বড় ইসলামি সুকুক বন্ড যাতে খেলাপি না হয়, সেজন্য নতুন পথ খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এরইমধ্যে আগ্রহী ক্রেতাদের পক্ষে একটি বিদেশি প্রতিষ্ঠান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান সুকুকের অর্থায়নে নির্মিত তিস্তা সোলার প্রজেক্টে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমরা এসব প্রস্তাব মূল্যায়ন করেছি। তবে কীভাবে সামনে এগোনো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।