বিয়ের ভোজ না দেওয়ায় আট পরিবার সমাজচ্যুত!
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
বিয়ে করলে সমাজের লোকজনকে এক সপ্তাহের মধ্যে একবেলা খাওয়াতে হবে এমন রীতি রয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার বাজেকোলা গ্রামে। তবে অভাবের কারণে ছেলেকে বিয়ে দেওয়ার পরে সমাজের লোকজনকে খাওয়াতে পারেননি সাখাওয়াত হোসেন। এজন্য তাকে সমাজচ্যুত করা হয়েছে। তার সঙ্গে মেলামেশার কারণে তার অন্য ভাইদেরও একই অবস্থা করা হয়েছে।
দুই বছর ধরে সমাজচ্যুত হওয়ায় এসব পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে উল্টো মারধরের শিকার হতে হয়েছে। পরে পুলিশ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে সমাজে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু এক মাস পার হলেও তা করা হয়নি। তবে মাতব্বরদের দাবি তারা সমাজের নিয়ম মানে না, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল জব্বার মোল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আটটি পরিবারকে সমাজচ্যুত করার কারণে সামাজিকভাবে হেয় হচ্ছেন। আত্মীয়-স্বজনেরাও যেমন খারাপ দৃষ্টিতে দেখছেন এবং গ্রামের লোকজন সমাজচ্যুত হওয়ার ভয়ে তাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করতে পারছেন না। তাদের নাতি ও স্বজনদেরও নানা কথা শুনতে হচ্ছে।
এসব বিষয়ে মাতব্বরদের পক্ষে রাকিব তালুকদার বলেন, দুই বছর আগে তাদের সমাজচ্যুত করা হয়েছে। তারা সমাজের নিয়ম মানে না, বিশৃঙ্খলা তৈরি করে। তাদের একসঙ্গে নামাজ আদায়সহ অন্যান্য কাজ করতে কোনো বাধা দেওয়া হয় না। বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার এ-সংক্রান্ত দুটি আলাদা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানায়, অভিযোগটি তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা স্থানীয়ভাবে বসে সুরাহার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও কেন করা হয়নি তা দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)