শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুওয়াল-জাওয়াব বিভাগ

বিষয়: ১২ই শরীফ কি দুঃখের দিন?

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:৪৬
বিষয়: ১২ই শরীফ কি দুঃখের দিন?
সুওয়াল: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইন্তিকাল দিবস হচ্ছে দুঃখের দিন। আর দুঃখের দিনে খুশি প্রকাশ করাটা অন্যায়। ” এ বক্তব্য কতটুকু পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ সম্মত? দয়া করে জানাবেন।

জাওয়াব (১ম অংশ): উপরোক্ত বক্তব্য পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের সম্পূর্ণ খিলাফ যা কাট্টা কুফরী। আর “ইন্তিকাল” শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া বা করা। অর্থাৎ ইহ্কাল থেকে পরকালে স্থানান্তরিত হওয়া বা গমন করা।

হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের শান মুবারকে ইন্তিকালের হুকুম:
ইন্তিকাল সম্পর্কে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের শানে বলা হয়েছে-
اَلَا اِنَّ اَوْلِيَاءَ اللهِ لَايَمُوْتُوْنَ بَلْ يَنْتَقِلُوْنَ مِنْ دَارِ الْفَنَاءِ اِلٰى دَارِ الْبَقَاءِ.
অর্থ: “সাবধান! নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনারা মৃত্যুবরণ করেন না বরং উনারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করেন। ”

শহীদগণ উনাদের শানে ইন্তিকালের হুকুম:
আর যাঁরা শহীদ উনাদের শানে খোদ কালাম পাকে ইরশাদ মুবারক হয়েছে-
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُقْتَلُ فِيْ سَبِيْلِ اللهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ.
অর্থ: “তোমরা উনাদেরকে মৃত বলোনা। যাঁরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় শহীদ হয়েছেন বরং উনারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। ” (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৫৪)
অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে-
وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَ.
অর্থ: যাঁরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় শহীদ হন উনাদেরকে কখনো মৃত মনে করোনা; বরং উনারা উনাদের রব তায়ালা উনার নিকট জীবিত ও রিযিকপ্রাপ্ত। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬৯)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় যামানার লক্ষস্থল ওলীআল্লাহ আওলাদে রসূল মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রাস্তায় যাঁরা শহীদ হন উনারা যদি মহান আল্লাহ পাক উনার নিকট জীবিত ও রিযিকপ্রাপ্ত হন এবং উনাদেরকে মৃত বলা নিষেধ হয়ে যায় তাহলে মহান আল্লাহ পাক উনার মুহব্বতে যাঁরা বা যেসকল আউলিয়ায়ে কিরাম পুরুষ কিংবা মহিলা উনারা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন উনাদের সম্পর্কে তাহলে কি হুকুম হবে, তা চিন্তা-ফিকির করতে হবে। বস্তুত সেসম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلْـمَوْتُ جِسْرٌ اِلَى اللهِ.
অর্থ: উনাদের বিছাল শরীফ গ্রহণ হচ্ছে মহান আল্লাহ পাক উনার সম্মানিত দীদার মুবারক লাভের সেতু। অর্থাৎ উনারা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সাথে সাথে মহান আল্লাহ পাক উনার সম্মানিত দীদার মুবারক লাভে ধন্য হন। সুবহানাল্লাহ!
যেমন হানাফী মাযহাবের ইমাম হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ গ্রহণ করার পর উনাকে যখন দাফন মুবারক করার জন্য খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি খাটিয়া মুবারক থেকে বুড়ির মাসয়ালার জাওয়াব দিয়েছিলেন যে, হে বুড়ি! তুমি জেনে রাখ, তোমার ছাগলের থুতনীর পশমের চেয়ে আমার দাড়ী মুবারক অনেক অনেক গুণ সম্মানিত। কারণ হলো, আমি সম্মানিত ঈমান উনার সাথে এবং মহান আল্লাহ পাক উনার মুহব্বতে বিছাল শরীফ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ!
অনুরূপভাবে তৃতীয় হিজরী শতাব্দী সনের বিশিষ্ট বুযুর্গ হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পর উনার কপাল মুবারকে কুদরতিভাবে স্বর্ণাক্ষরে লিখিত হয়েছিল
هٰذَا حَبِيْبُ اللهِ مَاتَ فِىْ حُبِّ اللهِ.
অর্থ: ইনি মহান আল্লাহ পাক উনার হাবীব, তিনি মহান আল্লাহ পাক উনার মুহব্বতে বিছাল শরীফ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
একইভাবে যিনি হিজরী সপ্তম শতাব্দী সনের মুজাদ্দিদ, সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল হযরত খাজা মুঈনুদ্দীন চীশতী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পর উনার কপাল মুবারকে কুদরতীভাবে স্বর্ণাক্ষরে লিখিত হয়েছিল-
هٰذَا حَبِيْبُ اللهِ مَاتَ فِىْ حُبِّ اللهِ.
অর্থ: ইনি মহান আল্লাহ পাক উনার হাবীব, তিনি মহান আল্লাহ পাক উনার মুহব্বতে বিছাল শরীফ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
সত্যিই উনার বিছাল শরীফ গ্রহণের পর উনার প্রধান খলীফা হাফিযে মাদারযাদ হযরত বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবার হালতে উনাকে দেখতে পেয়ে সালাম ও কদমবুছী করার পর জিজ্ঞাসা করলেন, হে আমার শায়েখ! মহান আল্লাহ উনার নিকট আপনি কিরূপ ব্যবহার পেলেন? জাওয়াবে সুলত্বানুল হিন্দ, হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার নৈকট্যশীল বান্দা অনেক শ্রেণীর। তন্মধ্যে যাঁরা প্রথম শ্রেণী উনারা মহান আল্লাহ পাক উনার সম্মানিত আরশ মুবারকের অধিবাসী। উনারা চব্বিশ ঘন্টা অর্থাৎ দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার দীদার মুবারকে মশগুল। মহান আল্লাহ পাক তিনি দয়া করে আমাকে ঐ শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ও শহীদগণ, উনাদের শান মুবারকই যদি এ রকম হয় তাহলে হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালাম উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ কি হবে?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৪ দিন আগে সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৫ দিন আগে প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬