বিশ্বের ২৫টি দেশে ৬শ’ মেট্রিক টন আম রপ্তানি
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৯ জুন, ২০২৫ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমের শুরুতেই বিশ্বের ২৫টি দেশে ৬শ’ মেট্রিক টন আম রপ্তানি রেকর্ড করেছে বাংলাদেশ। আগামী তিন মাসে অন্তত ৪ হাজার মেট্রিক টন আম রপ্তানির ব্যাপারে আশা করছেন আম রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাগণ। যা গত আমের মৌসুমে রপ্তানির হারের চেয়ে দ্বিগুণ হবে।
জানা যায়, গত মে মাসের ১৮ তারিখ থেকে অনানুষ্ঠানিক আম রপ্তানি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি শুরু হয় গত ২৮ মে। এদিন চীনের বাজারে ৩ মেট্রিক টন আম রপ্তানির মাধ্যমে রপ্তানি শুরু হয়।
গ্রীষ্মকালীন সুস্বাদু ফল আমের বাম্পার উৎপাদনেও এবার রেকর্ড গড়তে যাচ্ছে দেশ। চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে প্রায় ২৭ লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে।
জানা যায়, প্রতি বছর অন্তত ৩৮টি দেশে বাংলাদেশের আম রপ্তানি হয়ে থাকে। তবে এবারই প্রথম চীনে আম রপ্তানি হলো।
আম রপ্তানি প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে’র প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গত ১৫/১৬ দিনে প্রায় ৬শ’ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়া আম এ সময় রপ্তানি হয়। তিনি বলেন, আমের মৌসুমের আরও অন্তত আড়াই মাস রয়েছে, এরমধ্যে ৪ হাজার মেট্রিক টন আম রপ্তানি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আম রপ্তানি হয় ইংল্যান্ডে।
বিগত ৮ বছরে আম রপ্তানির হিসাবে দেখা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে আম রপ্তানি হয়েছিল মাত্র ৩০৯ মেট্রিক টন, পাঁচ বছর পর ২০২১-২২ অর্থ বছরে আম রপ্তানি বৃদ্ধি পেয়ে হয় ১৭৫৭ মেট্রিক টন। আর ২০২২-২৩ অর্থ বছরে আরও বৃদ্ধি পেয়ে আম রপ্তানি হয় ৩১ মেট্রিক টন। কিন্তু ২০২৩-২৪ অর্থ বছরে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে আম রপ্তানি কমে যায়, রপ্তানি হয় প্রায় ১৪ শ’ মেট্রিক টন আম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)