বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়লো
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ফেডারেল রিজার্ভ শিগগির সুদের হার কমাতে পারে-এমন প্রত্যাশার কারণে গত সোমবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পায়।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে নির্ধারিত হয়।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান মেলেক বলেছে, বাজারে দিন দিন আরও বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে।
মেলেক আরো বলে, আমরা এখনো নতুন অর্থনৈতিক ডেটার অপেক্ষায় আছি এবং ধারণা করা হচ্ছে-এটি কিছুটা নিম্নমুখী হতে পারে। মুদ্রাস্ফীতিও তেমন বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে। এসব পরিস্থিতি স্বর্ণের দামের ঊর্ধ্বগতি বজায় রাখার দিকে ইঙ্গিত করছে।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়ামস গত জুমুয়াবার বলেছে, যুক্তরাষ্ট্রের সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো যেতে পারে, তবে এতে ফেডের মুদ্রাস্ফীতির লক্ষ্য বিঘিœত হবে না এবং এটি কর্মসংস্থানের বাজারে পতন রোধ করতে সাহায্য করবে।
গত সোমবার সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট রুপার দাম আউন্সপ্রতি ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৮৪ ডলারে উঠেছে। প্লাটিনামের মূল্যও বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৩ শতাংশ উন্নীত হয়ে আউন্সপ্রতি এক হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)