বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ বিএনএপি নেতা-কর্মীদের
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে লালমনিরহাট থেকে ঢাকায় যেতে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে লালমনিরহাট রেলস্টেশনে রেললাইনের ওপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করায় জেলাটি থেকে থেকে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেক যাত্রী দীর্ঘসময় অপেক্ষার পর বাধ্য হয়ে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ উপলক্ষে তারা নিজ খরচে ভাড়া পরিশোধ করে ঢাকায় যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সোমবার রাতে কোনো কারণ না জানিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন বলেন, লালমনিরহাট থেকে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার মতো বাড়তি ইঞ্জিন, কোচ ও জনবল নেই। বিশেষ ট্রেন দিতে হলে নিয়মিত যাত্রীবাহী ট্রেন বাতিল করতে হবে, যা সম্ভব না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।