রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৮)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, রাত ২:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৮)
বিলাদত শরীফ: ২২ হিজরী। বিছাল শরীফ: ১১০ হিজরী। বয়স মুবারক: ৮৮ বছর।

পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা: একদিন একটি কুকুর দেখে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, আয় মহান আল্লাহ পাক! আখিরাতে আমাকে এ কুকুরের সাথে উঠাবেন। এ কথা শুনে এক ব্যক্তি প্রশ্ন করল, আপনি উত্তম, না এ কুকুরটি উত্তম? হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, কিয়ামতের ময়দানে যদি আযাব থেকে পরিত্রাণ পাই, তাহলে আমাকে উত্তম বলতে পারো। নতুবা আমার মত হাসান বছরীর চেয়ে কুকুরটিই উত্তম। (তাযকিরাতুল আওলিয়া)
বর্ণিত আছে যে, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি শুনতে পেলেন কোন এক ব্যক্তি অগোচরে উনার নিন্দা করেছে। তিনি অতি বিনীতভাবে এক থালা খেজুরসহ তার নিকট হাযির হয়ে বললেন, জানতে পারলাম, আপনি আপনার নেকী আমার আমলনামায় পরিবর্তিত করেছেন। আমি তার পরিবর্তে এ সামান্য বস্তু উপহার দিলাম। মাফ করবেন, আমি এর চেয়ে ভাল পুরস্কার প্রদানে অক্ষম। (তাযকিরাতুল আওলিয়া)
একদিন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি সঙ্গীদের বললেন, আপনারা প্রত্যেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবাগণের ন্যায়। এ কথা শুনে উনারা অত্যন্ত আনন্দিত হলেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারেই শুধু, অন্য দিক দিয়ে নয়। যদি আপনারা উনাদেরকে দেখতেন, তাহলে আপনাদের দৃষ্টিতে উনারা পাগল বলে প্রতীয়মান হতেন। অপরদিকে উনারা যদি আপনাদের অবস্থা জানতেন, তাহলে আপনাদের একজনকেও উনারা মুসলমান বলতেন না। উনারা নিপুণ অশ্বারোহী, উনারা বাতাস পাখীর মত জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন। আর আমরা দুর্বল ও আহত গাধার পিঠে আরোহণ করে ধীরে ধীরে চলতে চলতে পিছনে পড়ে আছি। (তাযকিরাতুল আওলিয়া)
একজন আরববাসী ছবর সম্পর্কে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে প্রশ্ন করলে তিনি বললেন, ছবর দু’প্রকার: (১) দুঃখ ও বিপদে পড়লে ছবর করা, (২) মহান আল্লাহ পাক উনার নিষিদ্ধ বিষয়সমূহ অর্থাৎ হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা। এরপর তিনি ছবর সম্বন্ধে আরো কিছু গুঢ়তত্ত্ব প্রকাশ করলে সেই আরবী লোকটি বললেন, আমি আজ পর্যন্ত আপনার মত কোন যাহিদকে দেখিনি বা শুনিনি। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই! আমার ধৈর্য্য মূলত অধৈর্য্যরে কারণে, আর আমার যুহদ আমার আসক্তির কারণে উৎপন্ন হয়েছে। আরবী লোকটি বললেন, আপনার কথা আমি পরিস্কার বুঝতে পারিনি, মেহেরবানী করে কথাটির ভাবার্থ বুঝিয়ে বলুন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি জাহান্নামকে অত্যন্ত ভয় করি। এই ভয়ে সর্বদা অস্থির থাকি। এটাই আমার অধৈর্য্য। আর আমার জান্নাতের জন্য আসক্তি প্রবল, যার কারণে আমি দুনিয়া ত্যাগী (যাহিদ) হয়েছি। যার ধৈর্য্য শুধু মহান আল্লাহ পাক উনার মুহব্বতের জন্য, সেই প্রকৃত ধৈর্য্যশীল। জাহান্নামের আগুন থেকে নিজকে রক্ষা করার জন্য যে চঞ্চল, সে প্রকৃত ধৈর্য্যশীল নয়। যার যুহদ শুধুমাত্র মহান আল্লাহ পাক উনার মুহব্বত পাওয়ার উদ্দেশ্যে, সে-ই প্রকৃত যাহিদ। শুধু জান্নাত আকাঙ্খা করলে সে যাহিদ হবে না। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত হাযম বিন আবী হাযম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, দুই বন্ধু অতিশয় মন্দ- দীনার ও দিরহাম, এরা তোমার নিকট থেকে পৃথক না হওয়া পর্যন্ত তোমার কোন উপকার করবে না। (সিয়ারু আ’লামিন নুবালা)
মানুষের উপকারে আসে এমন ইখলাছ-ই আজ একান্ত প্রয়োজন এবং যেমন শিক্ষা (ইলিম) তেমন কাজ (আমল) হওয়া চাই। আমলের সাথে সাথে ইখলাছ (স্বচ্ছ হৃদয়), ক্বানায়াত (অল্পে তুষ্টি), ছবর (ধৈর্য্য)-- এ তিনটির খুবই প্রয়োজন। এ তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান তার পুরস্কার সম্পর্কে শুধু মহান আল্লাহ পাক তিনিই উত্তমরূপে অবগত আছেন। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি জানতে পারলেন যে, এক ব্যক্তি বিশ বছর যাবত জামায়াতে নামায পড়েন না এবং কারো সাথে মেলামেশা করেন না। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে বললেন, জনাব! আপনি কেন জামায়াতে নামায পড়েন না এবং কারো সাথে মেলামেশা করেন না? তিনি বললেন, হুযূর! মাফ করবেন, আমি ইবাদতে মশগুল আছি। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, কার সাথে মশগুল আছেন? তিনি বললেন, এমন কোন নিঃশ্বাস বের হয় না, যার মধ্যে মহান আল্লাহ পাক উনার নিয়ামত মুবারক বর্ষিত না হয় এবং আমি নিজে গুনাহ না করি। আমি এই নিয়ামতের শোকর আদায় করতে এবং গুনাহ মাফ চাওয়ার মধ্যে মশগুল আছি। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি আমার চেয়ে উত্তম কাজে নিযুক্ত আছেন। (তাযকিরাতুল আওলিয়া) (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৯ মিনিট আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২১ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২২ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৩১ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৩২ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৪২ মিনিট আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে