রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৩)

বিলাদত শরীফ: ২২ হিজরী। বিছাল শরীফ: ১১০ হিজরী। বয়স মুবারক: ৮৮ বছর।
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, রাত ২:০৩
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৩)
পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা:

হযরত ক্বাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন লোকদের মধ্যে হালাল-হারাম বিষয়সমূহে সবচেয়ে বেশি জ্ঞানী। হযরত হিশাম বিন হাস্সান রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন উনার যামানায় সবচেয়ে বেশি সাহসী ব্যক্তিত্ব। (সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত মুহম্মদ বিন সা‘দ রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন সর্বগুণে গুনান্বিত ব্যক্তি, আলিম, উচ্চ মর্যাদা-সম্পন্ন, ফক্বীহ, নির্ভরযোগ্য বর্ণনাকারী, দলীল-প্রমাণ, সংরক্ষিত, আবিদ, যাহিদ, অধিক ইলিমধারী, সুবক্তা, সুন্দর এবং প্রশান্ত-চিত্ত ব্যক্তি। (তবাকাত)
হযরত মুহম্মদ বিন আমর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলতে শুনেছি, ওযূ দোযখের আগুনকে পরিবর্তন করে অর্থাৎ ঠান্ডা করে দেয়। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বলেন, অতঃপর আমি ইহা (অর্থাৎ ওযূ) আর পরিত্যাগ করিনি। অর্থাৎ তিনি সব সময় ওযূ অবস্থায় থাকতেন। (তবাকাত)
হযরত ঈসা বিন আবদির রহমান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখেছি, উনার মাথায় ছিল কালো পাগড়ী, পেছন দিকে পাগড়ীর শিমলা, তিনি ক্বামীছ ও চাদর পরিহিত ছিলেন। (তবাকাত)
একদিন লোকজন উনাকে জিজ্ঞেস করল, হযরত! মুসলমানী কি এবং মুসলমান কে? তিনি বললেন, মুসলমানী কিতাবে এবং মুসলমান কবরে আছেন। অন্য একবার লোকেরা জিজ্ঞেস করল, দ্বীনের মূল কি? উত্তরে তিনি বললেন, মহান আল্লাহ পাক উনাকে ভয় করা অর্থাৎ পরহেযগারী। উনাকে আবার প্রশ্ন করা হলো, কোন জিনিস আল্লাহভীতিকে ধ্বংস করে? তিনি বললেন, লোভ। প্রশ্ন করা হলো, হযরত! আদন কি? উত্তরে তিনি বললেন, সেটি স্বর্ণ-নির্মিত একটি অট্টালিকা। সে অট্টালিকায় হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, শহীদ, সত্যবাদী এবং সুবিচারক শাসকগণের স্থান হবে। আর কেউ সেখানে স্থান পাবে না। উনাকে আবার প্রশ্ন করা হলো, যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কিভাবে করতে পারে? তিনি উত্তরে বললেন, প্রথমে নিজের চিকিৎসা এবং পরে অন্যের চিকিৎসা করবে। (তাযকিরাতুল আওলিয়া)
একদিন তিনি বললেন, হে মানবগণ! তোমরা আমার উপদেশ শুনো। আমার জ্ঞান ও অভিজ্ঞতা তোমাদের উপকারে আসবে। শ্রোতাগণ উত্তরে বললেন, হুযূর! আমাদের অন্তর নিদ্রিত। আপনার কথা আমাদের মন মেনে নিচ্ছে না, এখন কি করবো? তিনি উত্তরে বললেন, না, নিদ্রিত নয় বরং মৃত। কেননা নিদ্রিত ব্যক্তিকে ধাক্কা দিলে সে অবশ্যই জেগে উঠে। কিন্তু মৃত ব্যক্তি কখনও জাগে না। কেউ কেউ বলল, হুযূর! একদল লোক এজন্য আপনার ওয়াজ শুনে ও মনে রাখে, যেন এর মধ্যে দোষ-ত্রুটি বের করতে পারে। এ কথা শুনে তিনি বললেন, ভাইয়েরা আমার! আমি মহান আল্লাহ পাক উনার সান্নিধ্যে নিজকে জান্নাতে দেখার প্রত্যাশী, মানুষের কাছ থেকে নিরাপদ থাকার প্রত্যাশী নই। কারণ স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পর্যন্ত তাদের জিহ্বার আক্রমণ থেকে নিরাপদ থাকেননি। আমি আর এমন কে যে, তাদের কাছ থেকে নিরাপদ থাকার আশা করতে পারি? লোকেরা জিজ্ঞেস করল, হুযূর! লোকেরা এমনও বলে, প্রথমে নিজে পবিত্র হবে, পরে লোককে উপদেশ দান করবে। এর উত্তরে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, শয়তানও আকাঙ্খা করে যে, সৎকাজে আদেশ ও মন্দ কাজে নিষেধের দ্বার রুদ্ধ হয়ে যাক। (তাযকিরাতুল আওলিয়া)
এক মজলিসে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ওয়াজ করছিলেন। ইত্যবসরে সৈন্য-সামন্তসহ খোলা তরবারি হাতে হাজ্জাজ সেখানে উপস্থিত হলো। এক ব্যক্তি আস্তে আস্তে বলতে লাগল, আজ হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে পরীক্ষা করা যাবে। তিনি হাজ্জাজকে দেখামাত্র তার সম্মানার্থে ওয়াজ বন্ধ করেন কি-না! হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করে চুপচাপ এক কোণে বসে পড়ে। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তার প্রতি ভ্রƒক্ষেপ না করে ওয়াজ করতে লাগলেন। এমনটি দেখে সে ব্যক্তি বলল, হাসানই হুসন (অর্থাৎ সৌন্দর্য)। ওয়াজ শেষ হলে হাজ্জাজ উনার কাছে গিয়ে উনার হাতে চুম্বন দিয়ে বললো, যদি কেউ সত্যিকার ওলীকে দেখতে চায়, তবে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখুক। (তাযকিরাতুল আওলিয়া) (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৪৫ মিনিট আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৪৬ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪৮ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৫৭ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫৮ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে