রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (১১)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, রাত ৩:৩৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (১১)
বিলাদত শরীফ: ২২ হিজরী।
বিছাল শরীফ: ১১০ হিজরী।
বয়স মুবারক: ৮৮ বছর।

উনার ক্বওল শরীফসমূহ
(তাযকিরাতুল আওলিয়া কিতাব থেকে উদ্ধৃত)

১১। হৃদয় কথা না বলা পর্যন্ত জ্ঞানী লোক চুপ করে থাকেন। যারা জ্ঞানী ও মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন উনারা হৃদয়ে মহান আল্লাহ পাক উনার ইলহাম লাভ করেন। মহান আল্লাহ পাক উনার ইলহাম উনাদের জিহ্বায় উচ্চারিত হয় মাত্র।
১২। মহান আল্লাহ পাক উনার মুহব্বতের বান্দার দু’টি লক্ষণ আছে- (১) যে যে বিষয়ে মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টি রয়েছে, সেসব বিষয় থেকে তিনি ইন্দ্রিয়গুলোকে (চোখ) সংযত করে রাখেন। (২) যাতে মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হন, সে চেষ্টায় তিনি সর্বদা রত থাকেন।
১৩। এক মুহূর্তকাল দুনিয়ার অনাসক্তি হাজার বছরের রোযা, নামাযের চেয়ে উত্তম।
১৪। যখন মনে করবে যে, তোমার মধ্যে প্রবঞ্চনা নেই, তখন পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা নিজ প্রাণকে অধিক মুহব্বত করবে।
১৫। এমন কোন মহৎ ব্যক্তি বিলাদত শরীফ লাভ করেননি এবং ভবিষ্যতেও করবেন না, যিনি মুনাফিকদের প্রতারণার ভয়ে ভীত ও কম্পিত নন।
১৬। তিনিই প্রকৃত মু’মিন যিনি মহান আল্লাহ পাক উনার কসম করে বলতে পারেন যে, তিনি মু’মিন।
১৭। ধীর-স্থির ও অচঞ্চল ব্যক্তিই প্রকৃত মু’মিন। যা মনে আসে তা-ই করেন না এবং মুখে যা আসে তা-ই বলেন না।
১৮। তিন ব্যক্তির অসাক্ষাতে নিন্দা করলে গীবত হয় না: (১) লোভী, (২) ফাসিক (যে সর্বদা অসৎকার্যে লিপ্ত), (৩) অত্যাচারী শাসক বা নেতা।
১৯। পরনিন্দা বা গীবতের জন্য মহান আল্লাহ পাক উনার দরবারে ক্ষমা প্রার্থনা করা অবশ্য কর্তব্য। যার নিন্দা করা হয়েছে, তার নিকট ক্ষমা চেয়ে পরে মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমাপ্রার্র্থী হতে হবে।
২০। দুনিয়াদার লোক তিনটি আক্ষেপ নিয়ে ইহধাম ত্যাগ করে: (১) ধন-সম্পদ পরিপূর্ণভাবে না পাওয়ার দুঃখ, (২) আশা অপূর্ণ থাকার দরুণ মনোকষ্ট, এবং (৩) পরকালের পাথেয় সঞ্চিত হয়নি বলে ভয়।
২১। যার বোঝা হালকা সে মুক্তি পায়। আর যার বোঝা ভারী সে ধ্বংসপ্রাপ্ত হয়।
২২। যারা দুনিয়াকে একটি আমানত বলে মনে করেন, মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে ক্ষমা করবেন। যারা আমানতের মাল মালিককে (মহান আল্লাহ পাক উনাকে) ফেরত দিয়ে বোঝা হালকা করে তারা অনায়াসে পরকালের পথে রওয়ানা করবেন।
২৩। যে ব্যক্তি পৃথিবীর আবাসস্থল ভেঙ্গে তার ভগ্নস্তুপের উপর আখিরাতের বালাখানা নির্মান করে এবং দুনিয়ার মোহে আখিরাতের বালাখানা ধ্বংস না করে ও আখিরাতের গৃহকে ধ্বংস করে তার ভগ্নাবশেষের দ্বারা দুনিয়ার গৃহ নির্মান করতে মত্ত না হয়, আমার মতে সে-ই বুদ্ধিমান।
২৪। মহান আল্লাহ পাক উনাকে যিনি প্রকৃতভাবে চিনেছেন, তিনিই উনার সাথে মুহব্বত স্থাপন করেছেন। যে ব্যক্তি শুধু দুনিয়াকেই চিনেছে, সে মহান আল্লাহ পাক উনার সাথে শত্রুতা করেছে।
২৫। তোমার নফ্স্কে যেমন কঠিন শৃঙ্খলে বেঁধে রাখা আবশ্যক, অন্য কোন জন্তুকেই তেমন কঠিনভাবে বেঁধে রাখার দরকার হয় না।
২৬। তোমার মৃত্যুর পর সংসার তোমার ব্যাপারে কিরূপ ধারণা করবে, তা যদি তুমি জানতে চাও, তাহলে অপরের মৃত্যুর পর তুমি সেই মৃত ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করো, তা ভেবে দেখবে।
২৭। সংসারের প্রতি আসক্তি বশতই মূর্তি-পূজা করা হয়।
২৮। তোমাদের পূর্ব-পুরুষগণ এ পরওয়ানার (কুরআন শরীফের) মর্যাদা রক্ষা করেছেন। উনারা রাত্রিতে সে সম্পর্কে গভীর চিন্তা করতেন এবং দিনে তদনুযায়ী আমল করতেন। তোমরা পবিত্র কুরআন শরীফ শুদ্ধভাবে পড় সত্য, কিন্তু আমল অর্থাৎ সে অনুসারে কাজ করছ না। শুধু ইহার বর্ণ ও উচ্চারণ শুদ্ধ করে নিয়েছ এবং পুঁথি-পুস্তকের ন্যায় মনোযোগ সহকারে পড়ছ। কিন্তু ইহার শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করছ না।
২৯। যাকে মহান আল্লাহ পাক তিনি হেয় ও ঘৃণিত করেছেন, শুধু সে দুনিয়ার ধন-সম্পদের প্রতি আসক্ত থাকে।
৩০। যে ইচ্ছা করে যে, লোকে তার অনুসরণ করুক, সে নির্বোধ, তার অন্তর সঠিক নয়।
৩১। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার কাছে প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের কাছে প্রকাশ করে থাকে।
৩২। যে নামায যে মনকে সংযত করে, তাতে মহান আল্লাহ পাক উনার মাগফিরাতের সম্ভাবনা খুবই বেশি।
(সূত্রসমূহ: তাযকিরাতুল আওলিয়া, হিলইয়াতুল আওলিয়া, তবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা) সমাপ্ত।

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৪৫ মিনিট আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৪৬ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪৮ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৫৭ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫৮ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে