রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৫)

জীবনী মুবারক
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:২১
বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৫)
(পূর্ব প্রকাশিতের পর)
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি উনার সব কথা শুনে চুপ করে রইলেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, হে উওয়াইস রহমতুল্লাহি আলাইহি! আপনি কেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাক্ষাত করেননি? উত্তরে তিনি বললেন, আপনারা তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হাঁ বললে, হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, সম্ভবতঃ আপনারা উনার জুব্বা মুবারকও দেখেছেন।
এরপর তিনি বললেন, আপনারা কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতকারী? উনারা উত্তরে হাঁ বললে, হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি আপনারা উনার প্রকৃত মুহব্বতকারী হতেন, তাহলে শত্রুরা যেদিন উনার মহাপবিত্র নূরুল্লাহ বা দাঁত মুবারক শহীদ করে, সেদিন কেন আপনারা নিজেদের দাঁত ভেঙ্গে ফেললেন না? অতঃপর তিনি নিজ দাঁতগুলো উনাদেরকে দেখালেন। উনার সব কয়টি দাঁতই ভাঙ্গা ছিল। তিনি বললেন, আমি চর্মচক্ষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে না দেখেই নিজের দাঁতগুলি ভেঙ্গে ফেলেছি। কেননা, আমি যখন একটি দাঁত ভাঙ্গলাম, মনে সন্দেহ হলো, হয়তবা উনার অন্য দাঁত মুবারক শহীদ হয়েছে। এভাবে একে একে সমস্ত দাঁতই ভেঙ্গে ফেললাম। এ কথা শুনে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের শরীর কেঁপে উঠল। উনারা বুঝতে পারলেন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি উনার মুহব্বত বেমেছাল। তখন উনারা পরস্পর বলাবলি করতে লাগলেন, ইনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেননি, অথচ উনার প্রতি কত গভীর মুহব্বত। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমার জন্য আপনি দোয়া করুন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রত্যেক নামাযে তাশাহ্হুদে এই দোয়াই করে থাকি, আয় বারে ইলাহী! মু’মিন নর-নারীকে ক্ষমা করুন! হে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! যদি কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তখন দোয়া উনাকে তালাশ করবে। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমাকে আরো নছীহত করুন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি কি মহান আল্লাহ পাক উনাকে চিনেছেন? তিনি বললেন, হাঁ, নিশ্চয়ই চিনেছি। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি উনাকে ব্যতীত অন্য কাউকে না চিনেন, তবে সেটাই উত্তম। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, মহান আল্লাহ পাক তিনি কি আপনাকে জানেন? তিনি বললেন, হাঁ, জানেন। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি তিনি ব্যতীত অন্য কেউ আপনাকে না জানেন, তাতেও আপনার কোন ক্ষতি নেই। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি নিজের হাত পকেটে প্রবেশ করিয়ে দু’টি পয়সা বের করে বললেন, ইহা আমি উট চরিয়ে উপার্জন করেছি। যদি আপনি এটা নিশ্চিত করে বলতে পারেন যে, এটা খরচ না করা পর্যন্ত আমি জীবিত থাকব, তাহলে আমি আরো গ্রহণ করতে পারি। অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, অনেক কষ্ট পেয়েছেন। এখন ফিরে যেতে পারেন। ক্বিয়ামত খুব নিকটে, সেখানেই আপনার সাথে আবার দেখা হবে। আমি এখন ক্বিয়ামতের পাথেয় সংগ্রহে ব্যস্ত -- এই বলে হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে বিদায় দেন। (তাযকিরাতুল আওলিয়া)
বিভিন্ন বর্ণনা থেকে বুঝা যায়, হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি এক সময় ইয়ামেন থেকে কূফায় আসেন। এখানে তিনি নিজের অবস্থা গোপন রাখতে চেষ্টা করতেন। অপরিচিত ভীনদেশী লোক হওয়ায় এবং উনার দরিদ্রতা ও অসহায়তার কারণে লোকেরা উনাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আচরণ করত। পাগল মনে করে ছেলেরা উনাকে কষ্ট দিত। কিন্তু এসব তিনি নীরবে সহ্য করতেন। কোন অবস্থাতেই নিজকে প্রকাশ করতেন না। একবার এইরূপ ঠাট্টা-বিদ্রুপকারী একটি লোক সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুখে হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাদীছ শরীফ এবং মর্যাদা মর্তবার কথা শুনে কূফায় এসে লোকদের নিকট বর্ণনা করার পর উনার ব্যাপারে তাদের ধারণা পরিস্কার হয়। অতঃপর যখন উনার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তিনি সাধারণ লোক থেকে আত্ম-গোপন করেন। কতিপয় ব্যক্তি যাঁরা উনার একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং উনাকে মুহব্বত করতেন, উনাদের সাথে উনার সাক্ষাত হয়। উনাদের মধ্যে কয়েক ব্যক্তির সাক্ষাতকার বর্ণনা করা হলো। (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৪ মিনিট আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৬ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২৬ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২৭ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৩৭ মিনিট আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে