রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:০৫
বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪)
(পূর্ব প্রকাশিতের পর)
হযরত উওয়াইস আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের সাক্ষাত ও আলোচনা সীরতের কিতাবসমূহে একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন। বিশিষ্ট ওলীআল্লাহ হযরত শায়েখ ফরীদুদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত তাযকিরাতুল আওলিয়া কিতাবে এই ঘটনার বর্ণনা এভাবে দেয়া হয়েছে-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের অনেক পরে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত আমলে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা কূফায় গিয়ে খুতবার মধ্যে সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন, হে কূফাবাসীগণ! আপনারা কি হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি উনার সন্ধান দিতে পারেন? উনারা উত্তরে বললেন, তিনি একজন পাগল, লোকালয়ে বাস করেন না, জঙ্গলে উট চরিয়ে থাকেন। দিনশেষে একবার শুকনা রুটি আহার করেন। লোকে যখন হাসে, তিনি তখন কাঁদেন। আর লোকে যখন কাঁদে তিনি তখন হাসেন। এরপর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা একটি নির্জন স্থানের দিকে রওয়ানা হয়ে উনাকে প্রথমে নামাযরত অবস্থায় দেখেন। তিনি লোক আগমনের শব্দে নামায সংক্ষেপ করে ছাহাবীগণ উনাদেরকে সালাম দেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার সালামের জাওয়াব দিয়ে উনার নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, আবদুল্লাহ (মহান আল্লাহ পাক উনার বান্দা)। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমরা সবাই মহান আল্লাহ পাক উনার বান্দা। আপনার প্রকৃত নাম কি? উত্তরে তিনি বললেন, উওয়ায়েস। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনার ডান হাত খানা দেখান। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ডান হাত দেখালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নছীহত মুবারক অনুযায়ী উনার ডান হাতে সাদা চিহ্ন দেখতে পেয়ে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার হাতে চুম্বন করে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং নিজ খিরকা মুবারক আপনাকে দান করেছেন এবং উনার উম্মতগণের জন্য দোয়া করতে বলে গিয়েছেন।
হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং উপযুক্ত। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তা করছি। কিন্তু আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক পালন করুন। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনি বিশেষভাবে বিবেচনা করে দেখুন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যার কথা বলেছেন তিনি অন্য কেউ হবেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনার হাতের যে চিহ্নের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, আমি সে চিহ্ন দেখছি। অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিরকা মুবারকটি দিন, তারপর দোয়া করবো। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র খিরকা মুবারকটি প্রদান করলে হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তা গ্রহণ করে বললেন, একটু অপেক্ষা করুন। এই বলে তিনি সিজদায় গিয়ে বললেন, আয় বারে ইলাহী! যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটি আমাকে দান করেছেন, যে পর্যন্ত উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সকলকে আপনি মাফ না করেন, সে পর্যন্ত আমি এই পবিত্র খিরকা মুবারক পরবো না। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা উনাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। এখন আপনার কাজ বাকী রয়েছে। আওয়াজ হলো, আপনার দোয়ার ওছীলায় কিছু সংখ্যক লোককে মাফ করবো। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যে পর্যন্ত সকলকে মাফ করা না হবে, সে পর্যন্ত আপনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই পবিত্র খিরকা মুবারক আমি পরিধান করবো না। আওয়াজ হলো, কয়েক হাজার লোককে মাফ করা হলো।
হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি সিজদায় থেকে এইরূপ আলাপে রত ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মুখে উপস্থিত হন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন এসেছেন? যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ করা না হবে, সে পর্যন্ত এই পবিত্র খিরকা মুবারক আমি পরবো না। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি উনার পরনের কম্বলের দিকে নজর করলেন এবং তাতে ১৮ হাজার আলমের ধন-দৌলত দেখে এতই বিস্মিত ও অভিভূত হলেন যে, খিলাফতের প্রতি উনার ঘৃণার উদ্রেক হলো। তিনি বলে উঠলেন, এমন কেউ কি আছে, যে এক টুকরা রুটির বদলে খিলাফত ক্রয় করবে? হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যার বুদ্ধি নেই সে ব্যক্তি তা ক্রয় করবে। দূরে ফেলে দিন, যার ইচ্ছা হয় কুড়িয়ে নিক। বেচা-কেনার কি প্রয়োজন?
অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি খিরকা মুবারক পরিধান করে বললেন, আয় বারে ইলাহী! এই খিরকা মুবারক উনার তোফায়েলে রাবী‘য়া ও মুদ্বার গোত্রদ্বয়ের ছাগ পালসমূহের লোমরাশির অনুরূপ উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে ক্ষমা করে দিন। (প্রকাশ থাকে যে ঐতিহাসিকদের মতে সেই সময়ে এই উভয় গোত্রের কারো ছাগপালের সংখ্যা বিশ হাজারের কম ছিল না। ) (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৪ মিনিট আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৫ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে