বিবাহ-শাদী করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল-৫
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
إذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنّةِ شَاءَتْ.
অর্থ: “যে আহলিয়া যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে,পবিত্র রমাদ্বান শরীফ মাসে রোযা রাখে, নিজের ইজ্জত-সম্মান úূর্ণরূপে রক্ষা করে, আহাল বা স্বামীর হক যথাযথভাবে আদায় করতঃ আহাল বা স্বামীর আনুগত্য করে চলে সে ইচ্ছামত সম্মানিত জান্নাত উনার যে কোনো দরজা দিয়ে অবাধে প্রবেশ করার অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ)
উল্লেখ্য যে, যে কোনো জ্ঞানী ব্যক্তি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের উল্লেখিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ পাঠ করবে সে নিকাহ বা বিবাহের উদ্দেশ্য ও উপকারিতা জানতে ও বুঝতে পারবে। নিকাহ বা বিবাহ শুধু একটি সম্পর্ক স্থাপনের বিষয়ই নয়, এটা একটি পবিত্র ইবাদতও বটে। নিকাহ বা বিবাহ মানুষকে গুনাহ হতে রক্ষা করে, চক্ষু ও মনের চাঞ্চল্য দূর করে এবং ইহকাল ও পরকালে প্রকৃত সুখ শান্তি প্রদান করে। সুবহানাল্লাহ!
মুসলমানদের নিকাহ বা বিবাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে উনাদের নির্দেশিত নিয়মে নিজেকে পরিচালিত করে নেক সন্তান লাভ করা, যে সন্তান তার ইহকাল ও পরকালে কামিয়াবীর কারণ হবে। এছাড়া সন্তানের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দী বা সন্তুষ্টি মুবারক হাছিল করে পরকালে কঠিন আযাব-গযব থেকে নিজেদেরকে হিফাযত করবে। সুবহানাল্লাহ!
অতএব, নিকাহ বা বিবাহের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি বা সমাজ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশসমূহ অমান্য করে নিজেদের ইচ্ছামত এবং বিধর্মীয় রীতিনীতি মোতাবেক নাজায়িয বা হারামভাবে পারিবারিক জীবন যাপন করবে এবং যাদের মুখ্য উদ্দেশ্য হবে দুনিয়াবী ফায়দা হাছিল অর্থাৎ শ্বশুর পক্ষ হতে যৌতুক নিয়ে জীবন-যাপন করা। তাদের জন্য তাদের আহলিয়া ও সন্তান-সন্ততি দুনিয়া ও আখিরাতে শান্তির পরিবর্তে দুঃখ-কষ্ট ও বিপদেরই কারণ হবে। নাউযুবিল্লাহ!
তাই মহান আল্লাহ পাক তিনি ঈমানদারকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ.
অর্থ: হে ঈমানদারগণ! তোমাদের কোনো কোনো আহলিয়া এবং সন্তান তোমাদের দুশমন অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের হুকুম মুবারক পালন করা হতে তারা তোমাদেরকে বাধা দিবে। অতএব, তাদের অনিষ্টতা হতে সাবধান থাকো।” (পবিত্র সূরা তাগাবূন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৪) (অসমাপ্ত)
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (৩)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












