বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেয়ার প্রস্তাব র্যাব ডিজির
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তার বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
গত মঙ্গলবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান র্যাবের ডিজি।
অনুষ্ঠানে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান পুলিশ সদর দপ্তরের এএসপি আল আসাদ। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু পুলিশ সংস্কার কমিশনে বিষয়টি সেভাবে আসেনি। স্বাধীন কমিশন গঠনের বিষয়ে তারা আরও বিশদ আলোচনার কথা বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনেও স্বাধীন কমিশন নিয়ে আলোচনা হয়নি। তবে পুলিশকে স্বাধীন ও প্রভাবমুক্ত একটি পরিচ্ছন্ন বাহিনী করতে হলে এখনই স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন।
প্রধান উপদেষ্টা তাদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং এই দাবি যৌক্তিক বলে তিনি তার বক্তব্যে বলেন। প্রতিটি দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তারা সমস্যা, সংকট, ক্ষোভ ও কষ্টের কথা বলেন।
মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান পুলিশ ক্যাডার বা এএসপি পদে অবিবাহিতদের নিয়োগের প্রস্তাব করেন। তিনি বলেন, পুলিশ ক্যাডারে সুপারিশ হওয়ার আগেই প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক উচ্চতা, ফিটনেস এগুলো দেখা উচিত। তারা পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এসব কর্মকা- গ্রহণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)