দেশের ২০ জেলায় বন্যা:
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আষাঢ়ের অবিরাম ভারি বৃষ্টি ও উজানের ভারত থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে দেশের অনেক নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে ২০টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদীতীরের হাজার হাজার পরিবার। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানের নদীসংলগ্ন নি¤œাঞ্চল তলিয়ে গেছে।
এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীতীরের নি¤œাঞ্চলও কোথাও কোথাও প্লাবিত হয়েছে। অন্যদিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নি¤œাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে কুমিল্লার প্রধান নদী গোমতীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বড় ধরনের বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে।
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী:
গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে, যা সীমান্তবর্তী নদীগুলোর পানি বাড়িয়ে দিচ্ছে
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এর প্রভাবে পাঁচটি নদীর ৯টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরো কয়েকটি নদীর বিভিন্ন স্টেশন সতর্কসীমায় পৌঁছেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে, যা সীমান্তবর্তী নদীগুলোর পানি বাড়িয়ে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)