পরিত্যক্ত গ্যাস কূপ খননে আগ্রহী চীনের সিসিডিসি
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে পরিত্যক্ত অবস্থায় থাকা গ্যাস কূপ খনন করতে চায় চীনা কোম্পানি সিএনপিসি চুয়াংইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।
এসব কূপে কোম্পানিটি নিজেদের বিনিয়োগে অনুসন্ধান কার্যক্রম চালাতে চায়। আর গ্যাস পেলে তা কিনতে চায় পেট্রোবাংলা। সিসিডিসি তাদের দেয়া প্রস্তাবে পেট্রোবাংলার সঙ্গে প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) মডেলে চুক্তি করতে চায়। সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রস্তাব সিসিডিসির কাছ থেকে পাওয়ার কথা জানিয়েছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। উল্লেখ্য, সিসিডিসি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (সিএনপিসি) সহযোগী কোম্পানি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পেট্রোবাংলার দুজন কর্মকর্তা বলেন, ‘বেশ কিছুদিন আগে সিসিডিসি পেট্রোবাংলার পড়ে থাকা কূপ খননের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তারা এসব কূপ খনন করতে চায়। এখানে কোম্পানিটি নিজেই বিনিয়োগ করবে। পেট্রোবাংলার কোনো বিনিয়োগ থাকবে না। গ্যাস পেলে পেট্রোবাংলা অনশোর পিএসসি চুক্তির আওতায় গ্যাস কিনবে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনা। যেহেতু পেট্রোবাংলার কোনো ব্যয় নেই, ফলে দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেয়া হবে।’
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে পরিত্যক্ত অবস্থায় আছে অন্তত পাঁচটি গ্যাস ক্ষেত্র। এগুলোয় এখন পর্যন্ত সম্ভাব্য মজুদ রয়েছে ৬৬১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস। এর মধ্যে পরিত্যক্ত রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রে ১৬ বিসিএফ, সুনামগঞ্জের ছাতকে ৪৪৭, কামতায় ৪৫, ফেনীতে ৬২ ও সাঙ্গু গ্যাস ক্ষেত্রে ৮৯ বিসিএফ। দীর্ঘ সময় ধরে এসব গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত অবস্থায় আছে। দেশে গ্যাসের ঘাটতি থাকলেও এসব গ্যাস ক্ষেত্র কোনো ধরনের কাজে লাগানো যাচ্ছে না।
পরিত্যক্ত এসব গ্যাস ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন গ্যাস ক্ষেত্রের আওতায় যেসব কূপ দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে, সেগুলোর বিষয়েও আগ্রহ রয়েছে সিসিডিসির।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, ‘চীনসহ দুটি কোম্পানি দেশের পরিত্যক্ত গ্যাস কূপে অনুসন্ধানের আগ্রহ দেখিয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছি। পিএসসির মতো কোনো চুক্তি করা যায় কিনা সেটা নিয়ে ভেবে দেখা হচ্ছে। তারা নিজেরা বিনিয়োগ করবে। ফলে গ্যাস পাওয়া গেলে পেট্রোবাংলার জোগান বাড়বে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওমানের পর কাতারের সঙ্গে আলোচনায় ইরান, যৌথ নৌ-করিডোর প্রতিষ্ঠার সম্ভাবনা
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সখীপুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংর্ঘষে মা-মেয়ে নিহত
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদের তৃতীয় অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












