বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না -তথ্যমন্ত্রী
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
‘প্রধানমন্ত্রী বলেছেন যে- বিনা অপরাধে কোনও সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে। একজন সাংবাদিকের ক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সব সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন মিথ্যা মামলায় হোক আর যে মামলায় হোক, জামিন পাওয়া তার মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনও কারণ নাই।’
মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তথ্য ভবনে এই আলোচনার আয়োজন করে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার তো শক্তিশালী না বা ওই মানসিকতার না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবোও না। আর এই মামলা আমরাও দেইনি। আমাদের সরকারের আমলে মামলাগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি ফলে অতীতের এসব সমস্যাগুলো আমাকে ওউন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সব ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই- আমরা কেউ আইনের ঊর্ধে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি আর পেশাগত দায়িত্ব পালন করার নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। একটির আরেকটির সঙ্গে মিল নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)