বিদেশে পড়াশোনায় বড় পরিমাণের অর্থ চলে যাচ্ছে
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বিদেশে গিয়ে পড়াশোনার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহও। গত পাঁচ বছরে বিদেশে পড়াশোনার খরচ বাবদ দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ দ্বিগুণের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ৮৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৯৩৩ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, এটি একদিকে আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতি বাংলাদেশি পরিবারের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন, অন্যদিকে দেশে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতারও ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২০২২ অর্থবছরে বিদেশে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার জন্য ব্যয় ছিল ৪৩ কোটি ২ লাখ ডলার। পরের বছর তা বেড়ে হয় ৫২ কোটি ৪৪ লাখ ডলার। ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যয় হয় ৫৩ কোটি ৯০ লাখ ডলার। এর পর ঊর্ধ্বমুখী ধারা আরো জোরালো হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ব্যয় বেড়ে ৬৬ কোটি ৫৯ লাখ ডলারে পৌঁছায় এবং সর্বশেষ অর্থবছরে তা ৮৮ কোটি ১৭ লাখ ডলারে উন্নীত হয়েছে। পাঁচ বছরে প্রবৃদ্ধি প্রায় ১০৫ শতাংশ।
এখন শুধু বৃত্তিনির্ভর শিক্ষার্থীরাই নন, বিপুল সংখ্যক পরিবার নিজস্ব অর্থায়নে সন্তানদের বিদেশে পাঠাচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে গেলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেই সন্তানদেরকে বিদেশে পড়তে পাঠান বাবা-মায়েরা। পড়াশোনা শেষ করতে বড় অংকের টাকা-পয়সা খরচ করতে হয়। তারপরও বিদেশমুখিতা বাড়ছে। এজন্যই দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর পরিমাণও বাড়ছে।
আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে বেশি আবেদন হলেও এখন দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়ার বিশ^বিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে।
এই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকিং সেবাতেও। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় 'স্টুডেন্ট ফাইল' খোলার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
বেসরকারি ব্র্যাক ব্যাংকের সূত্রে জানা গেছে, তাদের ব্যাংকে প্রতি মাসে ২ হাজার থেকে আড়াই হাজার স্টুডেন্ট ফাইল খোলা হচ্ছে। সিলেট ও চট্টগ্রাম থেকেও আবেদন দ্রুত বাড়ছে।
সিটি ব্যাংকেও প্রতি মাসে ৮০০ থেকে ১ হাজার স্টুডেন্ট ফাইল খোলা হচ্ছে। বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বেশি আবেদন আসছে। পিছিয়ে নেই অন্য ব্যাংকগুলোও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)