অপসংস্কৃতির কু-প্রভাব:
বিটিএস ‘আসক্তিতে’ মাদ্রাসা থেকে পালায় ৫ ছাত্রী!
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ রবি , ১৩৯২ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জয়পুরহাটের কালাই উপজেলার একটি মাদ্রাসা থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত জুমুয়াবার বগুড়া থেকে উদ্ধার করে গভীর রাতে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাঁচ ছাত্রী ইউটিউবে ব্যান্ড দল বিটিএসে আসক্ত হয়ে মাদ্রাসা থেকে পালায়। তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। বগুড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় ৫৫ জন ছাত্রী পড়াশোনা করে। এর মধ্যে ৫০ জন আবাসিক। গত বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো জুমুয়াবার ভোরে ফজরের নামাজের জন্য আবাসিকের তত্ত্বাবধায়ক দরজা খুলে দেন। এরপর ওই পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর মাদ্রাসায় ফেরেনি। এরপর কর্তৃপক্ষ ছাত্রীদের বাসায় খোঁজ নিয়েও সন্ধান পায়নি। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছর। এদের মধ্যে তিনজন শিক্ষার্থীর ট্রাংক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া যায়। একটি চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসব।’ এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্ধান শুরু করে।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পাঁচ ছাত্রীর মধ্যে একজনের কানের গয়না বিক্রি করে তারা ঢাকায় যাচ্ছিল। মাঝপথে গিয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে। পরে তারা জয়পুরহাটের উদ্দেশে যাত্রা করে বগুড়ার মহাস্থানগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সেখান থেকে উদ্ধার করে কালাই থানায় নিয়ে আসে। এরপর পুলিশ গভীর রাতে অভিভাবকদের থানায় ডেকে আনে। মুচলেকা নিয়ে পাঁচ ছাত্রীকে অভিভাবকদের হাতে তুলে দেয়।
কালাই থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, মাদ্রাসা থেকে পালানো পাঁচ শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়ে ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের ভিডিও দেখত। এতে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বিটিএসের ভিডিও দেখে তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। তাদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)