বিজ্ঞান
বিখ্যাত মুসলিম প্রকৌশলী রিদওয়ান আল-সাতীর আবিষ্কার করা উমাইয়া মসজিদের ঘড়ি
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
ত্রয়োদশ শতাব্দী মূলত ৮০০ বছর পূর্বে দামেশকের উমাইয়া মসজিদে নির্মিত এই ঘড়িটি বর্তমানে নতুন করে নির্মাণ করা হয়েছে।
মূল ঘড়িটি দামিশকের মধ্যযুগের বিখ্যাত প্রকৌশলী রিদওয়ান আল-সাতী তৈরী করেন। এই দৃষ্টিনন্দন যান্ত্রিক ঘড়িটিতে সংখ্যার সাহায্যে সময় নির্দেশ করা হতো।
ঘড়িটির দুইপাশে দুইটি বাজপাখি ছিলো, যেগুলো একঘন্টা পর পর তাদের সামনে রাখা পাত্রে কপারের বল রাখতো। রাতে ঘড়িটিতে সময় নির্দেশের জন্য আলো জ্বালানোর ব্যবস্থা ছিলো। একটি চাকতির ঘূর্ণনের ফলে এই আলো ঠিক সূর্যাস্তের পর জ্বলে উঠতো।
ইবনে জুবায়েরের ভাষ্যমতে, ঘড়িটি দুইটি অংশে বিভক্ত ছিলো। নিচের অংশে ঘড়িটির ইঞ্জিন অবস্থিত ছিলো। পানিপ্রবাহের প্রযুক্তিতে এই ইঞ্জিনটি পরিচালিত হতো।
কিছু বিশেষজ্ঞের মতে, “১১৫৪ সালে আরব ইঞ্জিনিয়ার আল-কায়সারানী দামেস্কের উমাইয়া মসজিদের নিকটে বিশ্বের প্রথম আকর্ষণীয় ঘড়িটি তৈরি করেছিলেন। এটি পানি দ্বারা চালিত হয়েছিলো এবং কায়সারাণির পুত্র রিদওয়ান আল সা’আতি তার ১২০৩ গ্রন্থে নির্মাণ ও তাদের ব্যবহার সম্পর্কিত বিবরন দিয়েছিলেন। ১২৩৫ সালে বাগদাদে তৈরি এ পানিচালিত ঘড়িগুলি এত বাস্তববুদ্ধিসম্পন্ন হয়ে উঠেছিলো যা লোকদের দিন ও রাতের নামাজের সময় সূচি সঠিকভাবে বর্ণনা করতো”। *Science Year by Year by Dorling Kindersley (DK) Ltd, 2013, Page 57.
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কায়রোর ‘দারুল হিকমাহ’
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজ্ঞানে মুসলমানদের অবদান:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একাডেমিক লাইব্রেরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা (ধারাবাহিক) ৪. যমীন থেকে মেঘের দিকেঃ এটা বিরল প্রকৃতির।
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরাই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: মহাকাশ বিজ্ঞানে মুসলমানদের অবদান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












