বিএসএমএমইউ’র ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম-দুর্নীতিতে ডুবতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার, কনসালটেন্ট, সিনিয়র স্টাফ নার্সসহ প্রক্রিয়াধীন সকল নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৃতীয় দফায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং সুপারিশের ভিত্তিতে পুরো নিয়োগ কার্যক্রম বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি বিএসএমএমইউয়ের নিয়মিত সিন্ডিকেটে তদন্ত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
অধ্যাপক ডা. শাহিনুল আলম ক বলেন, অনেকেই দেখলাম বিষয়টা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। বিষয়টি হলো ২০২৩ সালের জনবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পরীক্ষা ভাইভাসহ সকল ধরনের কার্যক্রম শেষ হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল এখনও দেওয়া হয়নি।
এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেহেতু নানা ধরনের বিতর্ক পত্র-পত্রিকায় এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটিও তার প্রমাণ পেয়েছে এবং সুপারিশ করেছে, তার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।
এ সময় বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের পুরোপুরি কার্যক্রম শুরু করতে হলে প্রায় দেড় থেকে দুই হাজার জনবল প্রয়োজন। আমরা সেই বিষয়টিও বিবেচনায় রেখেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)