বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের হানাদার সীমান্ত বাহিনী বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। আটক ব্যক্তির নাম আরিফুজ্জামান, তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
গত শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তাকে আটক করে বিএসএফ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
বিএসএফ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত পেরোতে দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে এপিবিএন-২-এ বদলি করা হয়। সেখানে তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন।
কিন্তু ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে যোগ না দেওয়ায় সাময়িক বরখাস্ত হন। সেই থেকে তিনি পলাতক ছিলেন বলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান গণমাধ্যমকে জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)