বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, সকাল ৫:৩৬

নিজস্ব সংবাদদাতা:
আলোচিত কয়েকটি হত্যা, সম্ভ্রমহরণ, চাঁদাবাজি ও গণপিটুনির ঘটনার পর আবারও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে জননিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ক্ষমতায় আসার পরও সরকার একই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। কিন্তু দায়িত্ব নেয়ার ১০০ দিনের বেশি সময় পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান উন্নতি এখনো দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমনে কয়েকটি অভিযান চালালেও মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সম্ভ্রমহরণ, চাঁদাবাজি, অপহরণ, গণপিটুনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট হত্যাকা-, গ্যাং-সংঘর্ষ এবং পারিবারিক বিরোধে খুনের ঘটনাও সামনে এসেছে।
মার্চ ও এপ্রিল মাসের অপরাধের পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তরের উপাত্ত বলছে, ২০২৬ সালের মার্চ-এপ্রিলে হত্যার সংখ্যা ২০২৪ ও ২০২৫ সালের একই সময়ের তুলনায় বেড়েছে। ডাকাতি ২০২৫ সালে বেড়ে গেলেও ২০২৬ সালে কিছুটা কমেছে, তবে তা এখনো ২০২৪ সালের চেয়ে বেশি।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০২৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২০২৬ সালে তা কিছুটা কমলেও ২০২৪ সালের তুলনায় বেশি রয়েছে। একই প্রবণতা দেখা গেছে পুলিশের ওপর হামলার ক্ষেত্রেও।
অন্তর্বর্তী সরকারের সময় গণপিটুনির ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মব কালচার’ বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি।
সরকার গঠনের পর বাজার, পরিবহন খাত, জমি ও ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা ও চাঁদাবাজির অভিযোগও সামনে আসে। পরে সরকার দেশব্যাপী অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু করলেও এখনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম স্বীকার করেছেন, নানা উদ্যোগের পরও বড় ধরনের অপরাধ ঘটছে।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো ঠেকানো যায়নি, এটা দুঃখজনক। তবে বিভিন্ন ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
তার দাবি, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে এবং শিগগির পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ৩ ঘণ্টা আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ৩ ঘণ্টা আগে সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ৩ ঘণ্টা আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ৩ ঘণ্টা আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ৩ ঘণ্টা আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৪ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৮ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৯ ঘণ্টা আগে