বিএনপি নেতারা চেয়ে চেয়ে দেখেছেন! সর্বত্রই জামাতের নিয়ন্ত্রণ
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানের পর এনসিপি ও অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় জামাত প্রশাসনযন্ত্রের চালকের আসনে বসে গেছে। সচিবালয়সহ জেলা, উপজেলা প্রশাসনের প্রতিটি সেক্টরে জামাতপন্থি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশে জামাত এখনকার মতো রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি। ইউনূস এনজিওর কিছু কর্মী, প্রবাস থেকে কিছু ব্যক্তিকে হায়ারে এনে অন্তর্বর্তী সরকার গঠন করলেও প্রশাসনের কর্তা জামাতপন্থিরা।
এ অভিযোগগুলোর প্রমাণ মিলেছে নির্বাচন কমিশনের অগোচরেই পোস্টার ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষ মাঝ কাতারে রেখে জামাতের প্রতীক দাঁড়িপাল্লা সবার উপরে।
পোস্টার ব্যালটে জামাতের দাঁড়িপাল্লা উপরে লাইনে এবং বিএনপি ধানের শীষ সপ্তম লাইনে এবং বাহরাইনে চট্টগ্রাম-৩ আসনের জামাত প্রার্থীর আত্মীয়ের বাসায় পোস্টাল ব্যালট ভাগ-বাটোয়ারা ঘটনা ধরা পড়ায় তোলপাড় চলছে। ব্যালটে কিভাবে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক উপরের সারিতে জায়গা পেলো এবং বিএনপির প্রতীক ধানের শীষ ভেতরের লাইনে চলে যাওয়ার নেপথ্যে কারা? বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে গোচরীভূত করার পর ইসির দায়িত্বশীলদের ‘অগোচরে হয়েছে’ জবাব রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছেÑ নির্বাচন কমিশনে যদি বিএনপিকে সাইজ করতে জামাতকে অধিক গুরুত্ব দিয়ে তাদের প্রতীক সবার উপরে দেয়া হয়, তাহলে নির্বাচনে যারা ভোট গ্রহণ করবেন, সেই জেলা রিটানিং, প্রিজাইডিং, পুলিং অফিসারদের অবস্থা কী?
সর্বশেষ সাম্প্রতিক এক ঘটনায় জানা গেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার ভোটারদের পোস্টাল ভোটের গোপনীয়তা ও অনিয়ম নিয়ে অসংখ্য ঘটনা ঘটছে, যার প্রামাণ্যচিত্র এখন বহুল আলোচিত।
পোল্যান্ড প্রবাসী মোহাম্মদ ইয়াসিন মিয়া (কুমিল্লার ভোটার) তার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, জীবনের প্রথম ভোট দিলাম। তাও আবার ইউরোপ থেকে। দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। জানা যায়, তিনি একটি হলুদ বলপেন দিয়ে ব্যালট পেপারের দাঁড়িপাল্লা প্রতীকে টিক চিহ্ন দিচ্ছে এবং গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দিচ্ছে।
বিএনপির পক্ষ থেকে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রণয়ন ও বিদেশে প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে। এতে তারা (বিএনপি) ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












