বিএনপি নির্বাচনে এলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নির্বাচনে এলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তফসিলে পেছানো যায় কি না- এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, অগ্রিম আমি এই বিষয়ে কিছুই বলবো না, কিছু বলা উচিতও না। যখন পরিস্থিতি আসবে তখন দেখা যাবে। ওনারা (বিএনপি) যদি আসেন আমরা ওয়েলকাম করবো। বিএনপি নির্বাচনে আসলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে।
একটি বড় দল (বিএনপি) এবং আরও অনেক দল ভোটের বাইরে আছে, তারা যদি ভোটে ফিরতে চায়, এই তফসিলে কি ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে? এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, দেখেন যদি ফিরতে চান, আমার জানামতে পূর্বেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। ওনারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে, নিশ্চয়ই আমরা আলোচনা করবো, সিদ্ধান্ত নেবো। ওনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করবো। কখনোই চাইবো না যে ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেবো। এটা হবে না।
তিনি বলেন, বিস্তারিত এখন কিছুই বলবো না। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না।
তার মানে আপনারা বিবেচনা করবেন- এ বিষয়ে তিনি বলেন, এলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।
এই বিবেচনার মধ্যে কী পন্থা আছে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, কী পন্থা আছে এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারবো না। আপনারা দেখেন ২০১৮ সালের নির্বাচনে আমার জানামতে ওনারা এসেছিলেন। ওই নির্বাচনে কিন্তু ওনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা যেভাবে আইনে আছে, সেভাবেই করবো। আমি ডিটেইল আর কিছু বলবো না।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।