বিএনপি-জামাতের বাইরে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিল এনসিপি
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দু’দিনব্যাপী মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, খুব শিগগিরই দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক জোট। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছে, বিএনপি-জামাতের বাইরে গঠিত এই জোট পুরো ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে পাটওয়ারী বলেছে, কয়েকদিনের মধ্যেই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে।
তিনি আরও জানান, ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী ও চাঁদাবাজ বিরোধী প্ল্যাটফর্ম হিসেবেই এই জোট কাজ করবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত অভিযোগ করে, বাংলাদেশ জাতীয় পার্টিকে ঘিরে নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা চলছে। তার অভিযোগ- “ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে।”
সে আরও দাবি করে, প্রশাসনকে ভাগ-বাটোয়ারার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে নতুন বাস্তবতায় সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
এনসিপি নেতাদের মতে, নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)