বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যম কর্তাব্যক্তিরা
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হোটেল র্যাডিসনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের প্রায় সবকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকর।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, তুলনামূলকভাবে বিএনপির শাসনামল গণমাধ্যমের জন্য অধিকতর স্বস্তিদায়ক ছিল। তারা এই মুহূর্তে দেশের বৃহৎ দল। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তাদেরও বড় দায়িত্ব রয়েছে।
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বিএনপির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি এই মুহুর্তে মিডিয়ার সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবই প্রকাশ করছে। এর একটা কারণ হতে পারে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেনি। যখন তারা ক্ষমতায় আসবে তখনই দেখা যাবে তাদের সমালোচনা গ্রহণ করার মানসিকতা এখনকার মত বজায় থাকে কি না।
তিনি বলেন, গত অর্ধশতাব্দীতে যারাই দেশের ক্ষমতায় ছিল, কেউই গণমাধ্যমের করা বিশ্লেষণভিত্তিক সমালোচনা পছন্দ করেনি। আগামীর বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি নতুন এই আবহে প্রবেশ করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, বিএনপি বলতে পারে তারা ক্ষমতায় নেই। তবে ক্ষমতায় না থেকেও এর বিরুদ্ধে জোরালো ভাবে দাঁড়ানো যেতো, ভূমিকা রাখা যেতো। বিএনপি কি এর বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে? বিএনপির নেতাকর্মীরা কি এর বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছে?
তিনি বলেন, আমরা বরাবরের মতো ক্ষমতাকে প্রশ্ন করতে চাই। গত ১৫ বছরেও যথাসম্ভব চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে চাইলেও প্রশ্ন করা যায় না, তবুও আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি। তবে কিছু ক্ষেত্রে এখনও যখন ক্ষমতাকে প্রশ্ন করি আর অনিয়মের বিরুদ্ধে কথা বলি তখন 'ফ্যাসিবাদের দোসর' বলে অভিহিত করা হয়, ট্যাগ দেয়া হয়। আগামী দিনে এর অবসান ঘটবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)