বাড়ি-গাড়ি-সম্পদ দেখিয়ে ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন জমার সুযোগ
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৩ জুন, ২০২৪ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আপনি হয়তো কোনো প্রয়োজনে সাত থেকে আট বছর আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছিলেন। কিন্তু বছর শেষে আর কোনো রিটার্ন দেননি। হয়তো তখন আপনার করযোগ্য আয়ও ছিল না। কিন্তু এ বছর আপনি রিটার্ন দিতে চাইছেন। রিটার্নে সোনা, জমি, ফ্ল্যাটসহ আপনার যাবতীয় সম্পদ, আয়-ব্যয় সব দেখাতে চান।
আপনার মতো এমন করদাতাদের জন্য ৩০ জুন পর্যন্ত এ সুযোগ আছে। প্রথমবারের মতো যাঁরা রিটার্ন দেবেন, তারা ৩০ জুন পর্যন্ত এ সুযোগ নিতে পারেন। নতুন বাজেটে এই সময়সীমা বাড়ানো হয়নি। ফলে রিটার্ন জমা দেওয়ার জন্য আর মাত্র আট দিন সময় রয়েছে।
গত ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যাঁরা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন।
গত কিছুদিন অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাধারণত প্রথমবার রিটার্নে দেখানো সম্পদ সম্পর্কে কর কর্মকর্তারা তেমন একটা প্রশ্ন করেন না। খুব বেশি অস্বাভাবিক সম্পদ দেখানো হলেই মূলত প্রশ্ন তোলেন তারা।
এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন। তাদের রিটার্নে অস্বাভাবিক সম্পদ দেখানো হচ্ছে। এ বিষয়ে নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন অনেক কর কর্মকর্তা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে ১ লাখ ৫ হাজারের মতো টিআইএনধারী আছে। গত এক বছরে প্রায় ১৫ লাখ নতুন টিআইএনধারী করজালে যুক্ত হয়েছেন। এ বছর ৩৭ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। প্রায় ৬৮ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)