বাড়ছে উৎসে কর, নিত্যপণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় মানুষ
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাজেটে সুনির্দিষ্ট কী ধরনের শুল্ক-কর পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ে, ওই খবর অনেকেই রাখেন না। তবে এটা ঠিক, বাজেট মানেই কিছু পণ্যের দামবৃদ্ধি- এমন আতঙ্ক অধিকাংশ মানুষের মধ্যেই রয়েছে। এ বছরও সরকারের একটি উদ্যোগ সাধারণ মানুষের ওই আতঙ্ক বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো, আসন্ন বাজেটে নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলছে, স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎসে কর ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে আসছে বাজেটে। এটি হলে এ বাড়তি করের আওতায় পড়বে প্রায় ২৮টি কৃষিপণ্য। অর্থাৎ বহুল ব্যবহৃত ধান, চাল, আটা, গম, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ প্রায় সব ধরনের কৃষিপণ্যের দাম বাড়তে পারে। সঙ্গে বেড়ে যাবে এসব পণ্য থেকে প্রক্রিয়াজাত কৃষি ও খাদ্যপণ্য।
খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎসে করের এ চাপ পরোক্ষভাবে ভোক্তার কাঁধে পড়বে। এমনিতেই উচ্চ মূল্যস্ফীতিতে নি¤œ ও মধ্যআয়ের মানুষ চাপে রয়েছে। নতুন কর পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
যদিও উৎসে কর বছর শেষে হিসাব করে কোম্পানির আয়-ব্যয়ের হিসাবে পড়ে সমন্বয়ের সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে এনবিআরের কাছে একবার করের টাকা গেলে ওই টাকা আর ফেরত পাওয়া যায় না বলে দাবি ব্যবসায়ীদের। এজন্য করকে খরচ হিসাব করে তা পণ্যের দামের সঙ্গে যুক্ত করে কোম্পানিগুলো। যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে।
এ করের প্রভাব পড়বে প্রক্রিয়াজাত কৃষি ও খাদ্যপণ্যের দামেও। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, বৈশি^ক যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষিপণ্যের রপ্তানি কমেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারেও অনিশ্চয়তা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জাহাজ ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ার চাপ। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা বাড়ানোর পরিবর্তে করের চাপ বৃদ্ধি করা হলে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প খাত প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাতে পারে। পণ্যমূল্যও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিচ্ছন্নতাকর্মীর সংকটে বেহাল ইবির শৌচাগার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭৬ লাখ ৮৮ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিকাশ-নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












