বাস্তবভিত্তিক-জীবনঘনিষ্ঠ বাজেট চান সাধারণ মানুষ
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বছর ঘুরে আবারও জাতীয় বাজেট ঘোষণার প্রস্তুতি। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যস্ত নানান হিসাব-নিকাশে। কিন্তু রাজধানীর অলিগলি থেকে শুরু করে মফস্বলের ক্ষেত-খামার, সাধারণ মানুষ এমন একটি বাজেট চাচ্ছেন, যেটা শুধুই সংখ্যার খেলা নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর হাতিয়ার হবে।
তাদের মতে, প্রতিবছরই বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ বাড়ে। এবার একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্র্বতী সরকার বাজেট দেবে। যেহেতু কোনো রাজনৈতিক দলের অধীনে বাজেট দেওয়া হচ্ছে না, তাই আশা করা যায় এই বাজেটে রাজনৈতিক চাপ থাকবে না। সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে অর্থ উপদেষ্টা বাস্তবসম্মত, জীবনঘনিষ্ঠ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো বাজেট দেবেন।
তারা বলছেন, সাধারণ মানুষ সংখ্যার খেলা বোঝে না। বাজারে যাতে পণ্যের দাম কম থাকে, সেটা গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করতে হবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসা সহজ করার উপায়, চিকিৎসা সুবিধা সহজ করা, শিক্ষার মান উন্নয়নের প্রতি নজর দিয়ে বাজেট তৈরি করতে হবে।
রামপুরার এক বাসিন্দা বলেন, প্রতি বছর বাজেট এলেই বিভিন্ন পণ্যের দাম নতুন করে বাড়ে। এতে আমাদের মতো স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ে। এখন বাজারে সব ধরনের পণ্যের দাম বেশ চড়া। প্রতিনিয়ত কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের আয় তো বাড়ছে না। এ পরিস্থিতি বাজেটের কারণে নতুন করে পণ্যর দাম বেড়ে গেলে আমাদের কষ্টও বেড়ে যাবে। আমরা চাই এমন বাজেট দেওয়া হোক যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে।
রিকশাচালক আসলাম বলেন, আমাদের একটাই চাওয়া বউ, ছেলে-মেয়ে নিয়ে যাতে ভালোভাবে দু’মুঠো খেতে পারি। বাজারে এখন চাল, ডাল, তেল সবকিছুর দাম বাড়তি। প্রতিদিন যা আয় হয় তার বেশিরভাগই খাওয়ার পেছনে চলে যায়। বাজেটের পর যদি এসব পণ্যের দাম বাড়ে তাহলে তো আমাদের বাঁচা মুশকিল হবে। তাই আমরা এমন বাজেট চাই যাতে জিনিসপত্রের দাম কমে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেয়া হচ্ছে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিদ্যুৎ উৎপাদন কম: সবচেয়ে বেশি লোডশেডিং মফস্বলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনের দাবীসহ ১২ দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঈন খান মন্ত্রী হওয়ায় নূরানীবাদে আনন্দের জোয়ার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রাম্পের ইরানকে একঘরে করার পরিকল্পনা যেভাবে ভেস্তে দিতে পারে চীন-রাশিয়া
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)