বাসায় মিললো কোটি টাকা, ছেলেসহ গ্রেফতার সাবেক অতিরিক্ত সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গত রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
থানা সূত্রে জানা যায়, গত রোববার রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বাসা থেকে নগদ ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টার অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।