বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫
সিলেট সংবাদদাতা:
কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্টে বালুর ট্রাক ছিনিয়ে নিতে শ্রমিক নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজ আহমদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি রতন শেখ। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ থানা পুলিশের নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজসহ দুজন বাস শ্রমিক ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বিত-ায় জড়ান। পরে তারা চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেন, কাজে বাধা দেন এবং আটক ট্রাকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ সময় ডিউটিরত পাঁচ পুলিশ সদস্যের উপর হামলা চালান। সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।