বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সন্ধানে
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
আটলান্টিক মহাসাগরের রহস্যময় অঞ্চল ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ রহস্য কি অবশেষে সমাধান হতে যাচ্ছে? কয়েক দশক ধরে ভূতত্ত্ববিদরা একটি প্রশ্নের উত্তর খুঁজছিলো- চারপাশের সমুদ্রতলের তুলনায় বারমুডা দ্বীপ এত উঁচুতে কেন অবস্থান করছে, যদিও সেখানে থাকা আগ্নেয়গিরিগুলো ৩ কোটিরও বেশি বছর আগে নিস্তব্ধ হয়ে গেছে। এবার একদল বিজ্ঞানী দাবি করেছে, তারা এর উত্তর খুঁজে পেয়েছে, আর সেই রহস্য লুকিয়ে আছে দ্বীপটির গভীর ভূগর্ভে।
নতুন এই গবেষণার নেতৃত্ব দিয়েছে কার্নেগি সায়েন্স ও ইয়েল ইউনিভার্সিটির ভূকম্পবিদরা। গবেষকদের মতে, বারমুডা এমন এক ধরনের ভূতাত্ত্বিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি।
সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপমালা তৈরি হয় ‘ম্যান্টল প্লুম’ নামে পরিচিত পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভের কারণে। এই উত্তপ্ত পদার্থ ওপরে উঠে এসে আগ্নেয়গিরি সৃষ্টি করে এবং সমুদ্রতলকে ফুলিয়ে তোলে। পরে টেকটনিক প্লেট সরে গেলে ও আগ্নেয় কার্যকলাপ বন্ধ হয়ে গেলে সেই উঁচু অংশ আবার নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে তা ঘটেনি। আজও বারমুডা আশপাশের সমুদ্রতলের চেয়ে প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে।
এই রহস্য উদঘাটনে গবেষকরা পৃথিবীর বিভিন্ন স্থানে হওয়া বড় ভূমিকম্প থেকে সৃষ্ট ভূকম্পনের তরঙ্গ বিশ্লেষণ করে। এই তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘনত্ব ও উপাদানের কারণে কখনও দ্রুত, কখনও ধীরে চলে- যেমন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে গেলে শব্দের সুর বদলে যায়। বারমুডায় থাকা একটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দ্বীপটির প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র তৈরি করতে সক্ষম হয়।
সেখানে তারা যা দেখেছে, তা ছিলো বিস্ময়কর। সমুদ্রতলের ভূত্বকের নিচে প্রায় ১২ মাইল পুরু একটি শিলাস্তর পাওয়া গেছে। এই স্তরটি আশপাশের ম্যান্টলের তুলনায় কম ঘনত্বের। ফলে এটি অস্বাভাবিকভাবে ভাসমান বৈশিষ্ট্যের।
গবেষকদের মতে, নিচ থেকে কোনো শক্তিশালী প্লুম বারমুডাকে ওপরে ঠেলে রাখছে না; বরং এই হালকা শিলাস্তরটি এক ধরনের ভেলার মতো কাজ করছে, যা সমুদ্রতল এবং বারমুডাকে ভাসিয়ে রাখছে।
বিজ্ঞানীরা ধারণা করছে, ‘আন্ডারপ্লেটিং’ নামে পরিচিত এই স্তরটি গঠিত হয়েছিলো কয়েক কোটি বছর আগে বারমুডার আগ্নেয় যুগে। তখন কার্বনসমৃদ্ধ গলিত ম্যান্টল শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠা-া হয়ে জমে যায়। সেই পদার্থের উৎস হয়তো পৃথিবীর গভীরে, কয়েকশ কোটি বছর আগে প্যাঞ্জিয়া সুপারমহাদেশ গঠনের সময় তৈরি হয়েছিলো।
গবেষকরা বলে, বারমুডা গবেষণার জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা। কারণ এর অনেক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ম্যান্টল প্লুম তত্ত্বের সঙ্গে মেলে না। আমরা এখানে পুরু আন্ডারপ্লেটিং দেখতে পেয়েছি, যা বেশিরভাগ ম্যান্টল প্লুম অঞ্চলে দেখা যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












