বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিলো ভারত
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারী ঠেকানোর অজুহাতে পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এলাকা এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সঙ্গে ২ হাজার ২৮৯.৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের।
লোকসভা অধিবেশনে নিত্যানন্দ জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের ২ হাজার ১৩৫.১৩৬ কিলোমিটার (শতকরা হিসেবে ৯৩.২৫ শতাংশ এলাকা) এবং বাংলাদেশ সীমান্তের ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার (শতকরা হিসেবে ৭৯.০৮ শতাংশ এলাকা) এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।
লোকসভা অধিবেশনে সে জানায়, মিয়ানমারের সঙ্গে ভারতের যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ দশমকি ২১৪ কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মালদ্বীপ-এই আট দেশের সঙ্গে স্থল ও নৌসীমান্ত আছে ভারতের।
এই স্থল ও ন্যেসীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে ১৫ হাজার ১০৬.৭ বর্গকিলোমিটার এবং ৭ হাজার ৫১৬ বর্গকিলোমিটার। স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।
লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)