বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএ’র ৩৯তম সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নবগঠিত কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে অফিস বিয়ারার হিসেবে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) আলহাজ মুসা, ঢাকা বিভাগের শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
এদিকে কমিটির এডিশনাল সেক্রেটারি জেনারেল হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হিসেবে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া অন্যদের মধ্যে কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি হিসেবে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। এ ছাড়া সারা দেশে ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছে।
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) নবনির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, আমাকে দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএ’র প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সব ট্যাক্স ল’ইয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান, মর্যাদা, দায়িত্ব এবং অর্জন সবকিছুই সারা দেশের ট্যাক্স ল’ইয়ার্সদের প্রাপ্তি বলে আমি মনে করি। আমার দীর্ঘ পেশাজীবনের শেষ প্রান্তে এসে প্রিয় সহকর্মী ট্যাক্স ল’ইয়ার্সদের কল্যাণে নিজেকে অভিভাবক হিসেবে উৎসর্গ করব, ইনশাআল্লাহ। দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সব সদস্যবৃন্দের সহযোগিতা চাই।
তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে পেশাগত মান উন্নয়নের জন্য এনবিআরের সঙ্গে আলোচনা করে যৌথভাবে ট্যাক্স ল’ইয়ার্সদের প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি ও করদাতাদের স্বার্থ রক্ষা করার জন্য জোরালো ভূমিকা নেয়া হবে। বিটিএলএকে আরও শক্তিশালী ও কার্যকরী করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে জোরালো প্রচেষ্টার ফলে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান কর্তৃক বিটিএলএ’র অফিসের সঙ্গে আরও একটি অফিসরুম বরাদ্দ পেয়েছি। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ, পেশার মর্যাদা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ জন্য ট্যাক্স ল’ইয়ার্সদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












