বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ভারতের
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। গত শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’।
প্রতিবেদন মতে, জুমুয়াবার (২৯ আগস্ট) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক বলেছে, রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছে তার সরকার।
সে বলেছে, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। এ নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনার বিষয়ে গবেষণা চলছে।
মানিক আরও বলেছে, সবকিছু পরিকল্পনা মতো এগোলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবো, যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছে, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে। আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, তিতাস বাংলাদেশের একটি নদী। এর উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদীর অববাহিকা গঠন করেছে। পরে ত্রিপুরা রাজ্যটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)