বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে নির্মম নির্যাতন বিএসএফ’র
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফেনীর পরশুরামে বাংলাদেশি এক কিশোরকে ধরে নিয়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
নির্যাতিত কিশোর মুহম্মদ ইউনুস হোসেন অন্তর (১৫) পরশুরাম পৌর এলাকার উত্তর বাউরখুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ইউনুসের মা আকলিমা আক্তার জানান, গত মঙ্গলবার দুপুরে তার ছেলে ইউনুস ছাগল চরাতে ভারত সীমান্তবর্তী ২৬১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় যায়। এ সময় বিএসএফ ভারতের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করে ইউনুসকে ধরে নিয়ে যায়।
ছেলেকে নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ইউনুসের হাত-পা বেঁধে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে এলোপাতাড়ি পেটায় বিএসএফ। এতে তার একটি হাত ভেঙে যায়। আঘাত করে ইউনুসের দুই হাতের আঙুল থেঁতলে দিয়েছে। নির্মম নির্যাতনে তার শরীরে, পিঠে ও পায়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে বিএসএফ তাকে মৃত ভেবে ফেলে দিয়ে যায়।”
নির্যাতনের শিকার আহত ইউনুস বলেন, “বিএসএফের কয়েকজন আমাকে ধরে নিয়ে যায়। কোনো কিছু জিজ্ঞেস না করে চার-পাঁচজন সদস্য লাঠি দিয়ে পিটিয়ে আমার ডান হাত ভেঙে দেয়। একপর্যায়ে শার্ট-প্যান্ট খুলে বন্দুকের বাঁট দিয়ে আমাকে নির্মমভাবে পেটাতে থাকে।”
ঘটনার সময় ওই স্থানে ধান কাটছিলেন স্থানীয় কৃষক হারুন মজুমদার। তিনি বলেন, চার-পাঁচজন বিএসএফ সদস্য বাংলাদেশের অংশে ঢুকে ইউনুসকে ধরে ফেলে এবং লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে পেটাতে তাদের অংশে নিয়ে যায়।
এ সময় ইউনুসের চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য তিনিসহ বাংলাদেশি কয়েকজন কৃষক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ গুলি করবে বলে হুমকি দেওয়ায় তারা পিছু হটেন।
স্থানীয় একাধিক কৃষকের বরাত দিয়ে পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম বলেন, “কিশোর ইউনুসকে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর গত মঙ্গলবার বিকালে বাংলাদেশের অংশে ফেলে রেখে চলে যায় বিএসএফ জোয়ানরা।
“এ সময় গ্রামের লোকজন তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ইউনুসের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
বিজিবি ৪ ব্যাটালিয়ন ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব হাসান বলেন, এই ঘটনায় গত বুধবার বিকালে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশি কিশোরকে নির্যাতনের বিষয়টিকে ‘অনাকাঙ্খিত’ বলে জানিয়েছে বিএসএফ। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সেই সঙ্গে এমন ঘটনা আর ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল রকিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)