ভারতে মুসলিমবিদ্বেষ চরমে:
বাংলাদেশি বলে খুন: জুয়েলের জানাজায় শোক আর ক্ষোভের ছায়া
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের গণপিটুনিতে নিহত মুর্শিদাবাদের ২১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক জুয়েল শেখ ওরফে জুয়েল রানার জানাজা গত জুমুয়াবার সম্পন্ন হয়েছে। বিচার চেয়ে গ্রামবাসীদের উত্তাল দাবির মধ্যেই তাকে দাফন করা হয়।
জুমুয়াবার মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত চাক বাহাদুরপুর গ্রামে জুয়েলের জানাজায় শত শত গ্রামবাসী জড়ো হন। অশ্রুসজল চোখে তারা মুসলিম যুবকটিকে বিদায় জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে রাজ্য সরকার এখনও কোনো জোরালো পদক্ষেপ নেয়নি।
জুয়েলের প্রতিবেশী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য মেজারুল শেখ বলেন, এটা খুবই স্তম্ভিত হওয়ার মতো বিষয় যে, পশ্চিমবঙ্গ সরকার এই ইস্যুতে ওড়িশা সরকারের সঙ্গে এখনও কথা বলেনি। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা অন্তত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনকে ফোন করে এই ঘটনার নিন্দা জানাবে, সঠিক তদন্ত এবং পরিযায়ী মুসলিম শ্রমিকদের নিরাপত্তার দাবি করবে। কারণ তাদের বারবার ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্তরে এই হত্যাকা-ের নিন্দা জানালেও সরকারি পর্যায়ে কোনো জোরালো প্রতিবাদ হয়নি বলে অভিযোগ উঠছে।
কী ঘটেছিল ওড়িশায়?
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে ওড়িশার সম্বলপুর জেলায় একটি হিন্দু সন্ত্রাসী গোষ্ঠি জুয়েল ও অন্যান্য শ্রমিকদের ঘরে ঢুকে হামলা চালায়। জুয়েলের মা নাজেমা বিবি জানান, আক্রমণকারীরা প্রথমে তার ছেলেকে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করে, আধার কার্ড দেখতে চায় এবং তারপর রড দিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত জুয়েল ও আরও দুজনকে (আশিক শেখ ও পলাশ শেখ) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের চিকিৎসা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)