বাংলাদেশকে উগ্রবাদী চিহ্নিত করতে ভারতের অপপ্রচার -উপদেষ্টা নাহিদ
রংপুর সংবাদদাতা:
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে একটি উগ্রবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারত অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় বাংলাদেশ একটি উগ্রবাদী দেশ। এর ভেতর দিয়ে ভারত নিজ দেশের চলমান উগ্রবাদ পুষ্ট করতে চায়। বাংলাদেশে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব বিচ্ছিন্ন ঘটনা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিবাদের শক্তি রাজপথে না থেকে অনলাইনে সক্রিয় হচ্ছে। তাদের অপশক্তিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।